, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ত্রিশাল-বালিপাড়া সড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সং-ঘ-র্ষে নারীসহ নি-হ-ত ২, আহত ৪ সিলেট জেলা ক্যাব এর কার্যক্রমকে গতিশীল করার লক্ষে ২টি সভা উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ই-য়া-বা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী শাহজাদপুর পৌর এলাকার একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের সংস্কার কাজ শুরু পীরগঞ্জে নজরুল বর্ষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্ধোধন বাউরেসের উদ্যোগে হাওরাঞ্চলের কৃষি গবেষণার ২২ প্রকল্পের ফলাফল উপস্থাপন পিরোজপুরে উন্নয়ন প্রকল্পের নামে হাজার কোটি টাকা লুটপাটের মঠবাড়িয়ায় পানি সংকট নিরসনে নতুন বিদ্যুৎ লাইন স্থাপনের সিদ্ধান্ত সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে নিহত বাবুরামের পরিবারের পাশে জামায়াতের আমির লংমার্চ ও লালদিঘী সমাবেশ ঘিরে পুলিশ কমিশনারের সঙ্গে চট্টগ্রাম জামায়াতের মতবিনিময়

শাহজাদপুর পৌর এলাকার একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের সংস্কার কাজ শুরু

১২

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় থাকা একটি রাস্তার অবশেষে কার্পেটিং কাজ শুরু হয়েছে। শাহজাদপুর পৌর এলাকার একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি পুনর্নির্মাণের কাজ সোমবার থেকে শুরু হয়। এতে এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

​সরেজমিনে গিয়ে দেখা যায়, শাহজাদপুরের ওই সড়কটিতে সকাল থেকেই শ্রমিকরা কার্পেটিং কাজ চালিয়ে যাচ্ছেন। এক পাশে নতুন পিচ ঢালাই দেওয়ার কাজ হচ্ছে, অন্যপাশে শ্রমিকরা এবং রোলার মেশিন দিয়ে সমতল করা হচ্ছে।
দীর্ঘ দিন পর রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকার মানুষের মুখে হাসি ফুটেছে। স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে রাস্তাটি খানাখন্দে ভরা ছিল, সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। এতে ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী ও রিকশা, ভ্যান ,গাড়ি এবং সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো।

শাহজাদপুর পৌরসভার উদ্যোগে এই সংস্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে। কাজটি শেষ হলে এলাকার যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন হবে বলে আশা করা হচ্ছে।

​এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন, “অনেক দিন ধরে এই রাস্তার খারাপ অবস্থার কারণে আমরা দুর্ভোগ
পোহাচ্ছিলাম। আজ রাস্তার কাজ শুরু হওয়ায় আমরা খুব খুশি। ধন্যবাদ পৌর কর্তৃপক্ষকে এই উদ্যোগের জন্য।”

পৌরসভার সংশ্লিষ্ট প্রকৌশলী জানান, গুনগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে, যাতে জনসাধারণের ভোগান্তি শীঘ্রই শেষ হয়। কাজ শেষ হলে এটি পৌর এলাকার একটি অন্যতম সুন্দর ও সহজ যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ত্রিশাল-বালিপাড়া সড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সং-ঘ-র্ষে নারীসহ নি-হ-ত ২, আহত ৪

শাহজাদপুর পৌর এলাকার একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের সংস্কার কাজ শুরু

আপডেট সময় ১০:০৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬