জহিরুল ইসলাম সুমন
চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদ উদ্ধার করেছে বিজিবি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন বিজিবি ১০ ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি জানায়, বিজিবি নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৫ অক্টোবর সোমবার সকালে গীতবাড়ি বিওপি’র টহলদল চৌদ্দগ্রাম উপজেলায় ভারত সীমান্তের ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাংরা এলাকা থেকে একটি হায়েস মাইক্রোবাসসহ ৮৯.৮ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ আটক করা হয়।
বিজিবি ১০ ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক দমনে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সোমবারের অভিযানে আটককৃত মাদক চৌদ্দগ্রাম থানায় জমা করা হবে।
,
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভাঙ্গুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন বাড়ি থেকে গলিত মরদেহ উদ্ধার
দেবীগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
কালাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন, শিক্ষকদের অবদানের কথা তুলে ধরলেন বক্তারা
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলি মদুদিবাদ রাজাকার জামাত শিবির নেতা হওয়াতে সুন্নী ও প্রগতিশীল মহল উদ্বেগ ও আতংকিত
মাদ্রাসার নামে ভুয়া রশিদ তৈরি করে টাকা উত্তোলন, দামুড়হুদায় ৩ জনের কারাদণ্ড
শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
গান-নাটিকায় বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতার বার্তা
কাউনিয়ায় বাদ্যযন্ত্র তৈরির কারিগরদের দুর্দিন, পেশা বদলের শঙ্কা
চৌদ্দগ্রামে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদক উদ্ধার
চৌদ্দগ্রামে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদক উদ্ধার
-
মো: জহিরুল ইসলাম সুমন
- আপডেট সময় ০১:৫৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- 5
জনপ্রিয় সংবাদ





























