, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভাঙ্গুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন বাড়ি থেকে গলিত মরদেহ উদ্ধার দেবীগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার কালাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন, শিক্ষকদের অবদানের কথা তুলে ধরলেন বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলি মদুদিবাদ রাজাকার জামাত শিবির নেতা হওয়াতে সুন্নী ও প্রগতিশীল মহল উদ্বেগ ও আতংকিত মাদ্রাসার নামে ভুয়া রশিদ তৈরি করে টাকা উত্তোলন, দামুড়হুদায় ৩ জনের কারাদণ্ড শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত গান-নাটিকায় বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতার বার্তা কাউনিয়ায় বাদ্যযন্ত্র তৈরির কারিগরদের দুর্দিন, পেশা বদলের শঙ্কা চৌদ্দগ্রামে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদক উদ্ধার

দেবীগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

৯

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর পুকুর থেকে ওমর আলী (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পামুলী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওমর আলী ওই এলাকার আব্দুল হাইয়ের ছেলে। তিনি পেশায় ঘটক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন বৃদ্ধ ওমর আলী। পরে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের পুকুর পাড়ে তার জুতা দেখতে পাওয়া যায়। পুকুরে পানিতে পড়েছে এই ভেবে প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর  পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালালেও রাতে তাকে পাওয়া যায়নি।

পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়। মঙ্গলবার সকালে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ১০ মিনিটের অভিযান শেষে পুকুরের পানি থেকে ওমর আলীর মরদেহ উদ্ধার করা হয়।

দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য রফি ইসলাম বলেন, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে আমাদের খবর দেওয়া হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে রংপুরে জানাই। পরে রংপুর থেকে বিশেষ ডুবুরি দলের সহযোগিতায় মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, প্রাথমিক সুরতহাল ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বার্তা প্রেরক

মো: সালাউদ্দীন

দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি

০১৩০৮৩১০০০৪

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ভাঙ্গুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দেবীগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:০০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬