, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চুরি মা-মলার তদন্তে দুই রোহিঙ্গা আ-টক শিবচরে ৪৫০ পিস ই-য়া-বা-সহ মা-দ-ক কারবারি আ-টক, মা-মলা দায়ের কাউনিয়ার চরাঞ্চলে ঘোড়ার গাড়িতে কৃষিপণ্য পরিবহন, জীবিকা চলছে ৪ শতাধিক পরিবারের কেবল মুখস্থ বিদ্যা পূর্ণাঙ্গ শিক্ষা নয়, দেশ রক্ষায় ধর্মীয় জ্ঞানের পাশাপাশি সাধারণ শিক্ষা ও মানবিক মূল্যবোধের সমন্বয় প্রয়োজন শিবচরে জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, এলাকায় তোলপাড় ও সাধারণ ডায়েরি ভাঙ্গুড়ায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগ, অসুস্থ কৃষকের আঙুলে সংক্রমণ মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ রাতের আঁধারে তুলে নিল দুর্বৃত্তরা শ্যালিকাকে বিয়ে করার পর মাসুদ এখন এলাকা ছাড়া ফুলবাড়ীর উত্তর শিমুলবাড়ীতে পঙ্গু ব্যাক্তিকে মানবিক সহায়তা প্রদান করেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস ছালাম সুজা নওগাঁর নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে পুলিশের অভিযান, ই-য়া-বা-গাঁ-জা-সহ গ্রে-প্তা-র ৩

চুরি মা-মলার তদন্তে দুই রোহিঙ্গা আ-টক

চুরি মা-মলার তদন্তে দুই রোহিঙ্গা আ-টক

১৯

কক্সবাজারের টেকনাফে চুরি মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে ২৪ নম্বর লেদা এপিবিএন পুলিশ ক্যাম্পের সদস্যরা। পরে তাদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফের ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের এ/০২ ব্লক থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের এ/০২ ব্লকের বাসিন্দা হামিদ হোসেনের ছেলে মো. ইলিয়াস (২৪) ও মো. ইসমাইলের ছেলে মো. ইয়াছের (২৫)।

এপিবিএন সূত্রে জানা যায়, টেকনাফ মডেল থানার ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ৭৯ নম্বর চুরি মামলার তদন্ত কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজনদের শনাক্ত ও আটকের কার্যক্রম পরিচালনা করা হয়। পরে ক্যাম্পের এ/০২ ব্লকে মীর কাসিমের ঘরের সামনের সড়কে নিয়মিত টহল চলাকালে ওই দুই যুবককে আটক করে ২৪ নম্বর লেদা এপিবিএন পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।

পরবর্তীতে তাদের পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, মামলাটি দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় করা হয়েছে। তবে আটক ব্যক্তিরা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন—এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চুরি মা-মলার তদন্তে দুই রোহিঙ্গা আ-টক

চুরি মা-মলার তদন্তে দুই রোহিঙ্গা আ-টক

আপডেট সময় ০৯:২৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬