স্ত্রী থাকা অবস্থায় শ্যালিকাকে বিয়ে, শরিয়তের বিধান নিয়ে প্রশ্ন।
নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক সম্পর্ক ও বিয়ে নিয়ে একটি ঘটনা স্থানীয়ভাবে আলোচনার বিষয় হয়ে উঠেছে যা ধর্মীয় দিক থেকেও অবৈধ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আলোচিত টিকটকার মাসুদ রানা ও তার স্ত্রী মৌসুমী’র দাম্পত্য জীবন রক্ষার বিষয়কে কেন্দ্র করে মৌসুমীর আপন ছোট বোন পূর্ণিমার সঙ্গে মাসুদ রানার বিয়ের ঘটনা সামনে এসেছে। শনিবার(২৪ অক্টোবর) তার ভাড়া বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং তারই ধারাবাহিকতায় গতকাল রবিবারে বিয়ে সম্পন্ন হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ধর্মীয় বিধান ও পারিবারিক মূল্যবোধের প্রশ্ন উঠেছে ব্যাপক
স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, গত শনিবার (২৪ অক্টোবর) বদলগাছী উপজেলায় মাসুদ রানার ভাড়া বাসায় গায়ে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাসুদ রানার বাড়ি নওগাঁ সদর উপজেলার বাচাড়ীগ্রামে। তারা বর্তমানে বদলগাছীতে ভাড়া বাসায় থাকেন স্বামী-স্ত্রীসহ।
ইসলামি শরিয়ত অনুযায়ী, কোনো পুরুষের সঙ্গে তার স্ত্রীর বোনকে একই সময়ে বিবাহবন্ধনে রাখা নিষিদ্ধ। পবিত্র কোরআনের সূরা আন-নিসার ২৩নম্বর আয়াতে দুই বোনকে একসঙ্গে বিবাহে আবদ্ধ করার বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা উল্লেখ রয়েছে। ইসলামি বিধান অনুসারে, প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তার বোনকে বিয়ে করা বৈধ নয়।
এ বিষয়ে একাধিক আলেম ধর্মীয় ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আল্লাহ পাক যা হারাম ঘোষণা করেছেন সেটা নিঃসন্দেহে হারাম বা নিষিদ্ধ’। পবিত্র কোরআনের সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াতে দুই বোনকে একসঙ্গে বিবাহে আবদ্ধ করার বিষয়ে নিষেধাজ্ঞা উল্লেখ রয়েছে। তাই একসাথে দুই বোনকে বিয়ে বা ঘর সংসার করার সুযোগ নেই তবে যদি স্ত্রী মা-রা যায় বা তালাক দেয় সেক্ষেত্রে তার বোনকে বিয়ে করতে পারবে যার আলাদা ব্যাখ্যাও রয়েছে।
গতকাল শ্যালিকাকে বিয়ের পর মাসুদ তার ভাড়া বাসায় নতুন ও পুরাতন বউ(আপন দু’বোন)কে নিয়ে রাত্রি যাপন করে। ২৬ অক্টোবর সন্ধার পর ঐ এলাকার জনগন এমন অনৈতিক ধর্ম ও সমাজ বিরোধী কাজে বাধা দিয়ে মাসুদ কে এলাকা ছাড়ার আল্টিমেটাম দেয় এবং পরিস্থিতি নিজের অনুকুলে না থাকায় এটা বুঝতে পেরে মাসুদ দু’বউ কে নিয়ে সন্ধার পর তার শ্বশুর বাড়ির উদ্দেশ্য রওনা দেয়।
ঘটনার বিষয়ে উভয়ের সংশ্লিষ্ট পরিবারের কেউ আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।



























