, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ রাতের আঁধারে তুলে নিল দুর্বৃত্তরা শ্যালিকাকে বিয়ে করার পর মাসুদ এখন এলাকা ছাড়া ফুলবাড়ীর উত্তর শিমুলবাড়ীতে পঙ্গু ব্যাক্তিকে মানবিক সহায়তা প্রদান করেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস ছালাম সুজা নওগাঁর নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে পুলিশের অভিযান, ই-য়া-বা-গাঁ-জা-সহ গ্রে-প্তা-র ৩ ইলিশের প্রজনন মৌসুমে নদী-সমুদ্রে কোস্ট গার্ডের টহল ইয়াবার পোটলা ফেলে নাফ নদীতে ঝাঁপ, পালালেন পাচারকারী কাউনিয়ায় তেজপাতা চাষে বদলাচ্ছে কৃষকের অর্থনৈতিক চিত্র মিষ্টির আসনে মনোনয়ন পেলেন এলিজা জামান মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ রাতের আঁধারে তুলে নিল দুর্বৃত্তরা উখিয়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

উখিয়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

৬

কক্সবাজারের উখিয়ায় ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি জসিম উদ্দিনকে (২৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার জসিম উদ্দিন উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের খেওয়াছড়ি এলাকার নজু মিয়া ও ফাতেমা বেগমের ছেলে। তাঁর বিরুদ্ধে উখিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০২৫)-এর ৯(১)/৩০ ধারায় মামলা রয়েছে। তিনি ওই মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি।

গ্রেপ্তারের পর তাঁকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ রাতের আঁধারে তুলে নিল দুর্বৃত্তরা

উখিয়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৫১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬