, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খুলনার ডাবল মা-র্ডা-র: টুঙ্গিপাড়ায় র‌্যাবের অভিযানে মঞ্জুরুল হ-ত্যা মা-মলার দুই আসামি গ্রে-প্তার লালপুরে প্রতারণার শিকার আব্দুলপুর সরকারি কলেজের সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে রেন্ট-এ-কার পরিচালকের ওপর ডা-কা-তির অভিযোগ, নিরাপত্তা জোরদারের দাবি কাউখালীতে আমন মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর মনিটরিং ন্যায্যমূল্যে সার পেয়ে খুশি কৃষক গোপালগঞ্জে এস এ পরিবহনে কোটি টাকার মা-দ-ক চোরা-চালান” ম্যানেজার আটক কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী নওগাঁ জেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সিরাজগঞ্জে হ-ত্যা মাম-লার ৬ জনের যাব-জ্জীবন কারাদণ্ড কাউনিয়ায় নিরাপদ অভিবাসন নিয়ে প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা কাউনিয়ায় পাকা সেতু না থাকায় ডিঙি নৌকায় ঝুঁকি নিয়ে নদী পারাপার

খুলনার ডাবল মা-র্ডা-র: টুঙ্গিপাড়ায় র‌্যাবের অভিযানে মঞ্জুরুল হ-ত্যা মা-মলার দুই আসামি গ্রে-প্তার

খুলনার ডাবল মা-র্ডা-র: টুঙ্গিপাড়ায় র‌্যাবের অভিযানে মঞ্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রে-প্তার

১১

খুলনার লবণচরায় চাঞ্চল্যকর জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় মঞ্জুরুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি ফারুক ও মাসুদুল ইসলাম কদরকে টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

র‍্যাব-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল রোববার (২৩ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার বর্নি দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. ফারুক (২১) ও মাসুদুল ইসলাম কদর (১৮)। তারা খুলনার লবণচরা থানায় দায়ের করা মঞ্জুরুল ইসলাম হত্যা মামলার আসামি। উন্নত প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয় বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট খুলনা নগরীর লবণচরা এলাকায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবক হত্যার ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে হরিণটানা আশিবিঘা এলাকার বালুর মাঠে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মঞ্জুরুল ইসলাম (২২) নিহত হন। পরে রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান আশিবিঘা এলাকায় নাজমুল (১৯) নামের আরেক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

পরপর দুই হত্যাকাণ্ডের ঘটনায় লবণচরা ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় টুঙ্গিপাড়ার বর্নি দক্ষিণপাড়া থেকে ফারুক ও কদরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে এর আগে একই ডাবল মার্ডার মামলায় র‍্যাব-৬ পৃথক অভিযানে প্রধান আসামি হিসেবে পরিচিত আলামিন হাসান ওরফে সাইফিসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করে। ফলে ধারাবাহিক অভিযানে আলোচিত জোড়া হত্যাকাণ্ডের একাধিক আসামি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলো।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

খুলনার ডাবল মা-র্ডা-র: টুঙ্গিপাড়ায় র‌্যাবের অভিযানে মঞ্জুরুল হ-ত্যা মা-মলার দুই আসামি গ্রে-প্তার

খুলনার ডাবল মা-র্ডা-র: টুঙ্গিপাড়ায় র‌্যাবের অভিযানে মঞ্জুরুল হ-ত্যা মা-মলার দুই আসামি গ্রে-প্তার

আপডেট সময় ০১:১৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬