, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কাউনিয়ায় কলাগাছের বর্জ্য থেকে সম্পদ তৈরির প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা সভা ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভাঙ্গুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল গোবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত বরিশালে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কাউনিয়ায় ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু ঈশ্বরগঞ্জ ও সোহাগী রেলস্টেশন চালুর দাবিতে জনদুর্ভোগ

কাউনিয়ায় ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১৪

রংপুরের কাউনিয়ায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ব্র্যাক সংলগ্ন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা ও কাউনিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাঃ লিয়াকত বিন সিদ্দিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা সভাপতি আবু বকর সিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউনিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাঃ ইদ্রিস আলী, সেক্রেটারি মাও. মুহা. হযরত আলী, জাতীয় শিক্ষক ফোরাম রংপুর জেলা সভাপতি প্রফেসর আব্দুল আলিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কাউনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহা. শামীম রেজা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাউনিয়া উপজেলা শাখার মামুনুর রশিদ, রেজাউল করীম, রমজান আলী, নাহিদ ইসলাম, জাহিদুল ইসলাম ও মাও. মোছাদ্দিকুর রহমান ফেরদৌসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাউনিয়া উপজেলা শাখার সভাপতি শরীফুল ইসলাম শরীফ। সঞ্চালনা করেন সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাঃ নাঈমুর রহমান নাঈম।

প্রধান অতিথির বক্তব্যে মুহাঃ লিয়াকত বিন সিদ্দিক বলেন, দেশ থেকে সুদ-ঘুষ, ধর্ষণ ও দুর্নীতি বন্ধ করতে এবং ছাত্র রাজনীতিকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত করতে মেধাবী শিক্ষার্থীদের পাশাপাশি আল্লাহভীরু ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মেধা ও নৈতিকতার সমন্বয় ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।

তিনি বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে যারা রাষ্ট্রক্ষমতায় এসেছে, তাদের সময়ে ছাত্র রাজনীতির একটি অংশ সন্ত্রাস, অস্ত্রের মহড়া, হল দখল, চাঁদাবাজি ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের কারণে কলঙ্কিত হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চায়, ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থীদের অধিকার, ন্যায়, মানবিকতা ও দেশ গঠনের হাতিয়ার।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে আদর্শিক ও নৈতিক ছাত্র আন্দোলন প্রয়োজন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তোলার কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের শেষপর্বে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

কাউনিয়ায় কলাগাছের বর্জ্য থেকে সম্পদ তৈরির প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা সভা

কাউনিয়ায় ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আপডেট সময় ০৬:৫১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬