, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নওগাঁ-৫ আসনের এমপি (পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন) সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত টুঙ্গিপাড়ায় সড়ক দু-র্ঘ-ট-নায় প্রা-ণ গেল স্কুলছাত্রের, আহত ২ বকশীগঞ্জে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত সিরাজগঞ্জ,শাহজাদপুর মিল্ক-ভিটার বাথান ভূমি বরাদ্দ সংক্রান্ত জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত বড়লেখায় সোলার লাইটে আলোকিত হচ্ছে উত্তর পাটনার সড়ক গাজীপুর থেকে বরগুনার পাথরঘাটায় আসা কিশোরী ও কিশোর পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর পীরগঞ্জ পৌরসভায় রাস্তা সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ক্লাসের ফাঁকে ব্রহ্মপুত্রের বুকে আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদের সামনে থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। পরে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা শুরু করে জেলা পরিষদ চত্বর থেকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পঞ্চগড় ডিবির অভিযানে ১২ কেজি গাঁ-জা-সহ দুই মা-দ-ক ব্যবসায়ী গ্রেফ-তার

ঈশ্বরগঞ্জে ট্রাকে মিলল ২১ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় পণ্য, গ্রেপ্তার ২

  • Avatar photo মিয়া সুলেমান
  • আপডেট সময় ০৮:৪৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • 1

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই মালামাল ও একটি মাঝারি ট্রাকসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের গাবরখালিয়ান এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রায়েরবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ জুয়েল টেলিকম অ্যান্ড ফার্মেসির সামনে চেকপোস্ট বসিয়ে একটি মাঝারি ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ট্রাকটি থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় কম্বল, ডাব সাবান ও অলিভ অয়েল জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নেত্রকোনা সদর উপজেলার মালনী গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে ফেরদৌস মিয়া (৩২) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের তেলুয়ারি গ্রামের সাইদুর রহমানের ছেলে মামুন হাসান অভি (৩৫)।

পুলিশ জানায়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১ হাজার ৩০০ টাকা দামের ৩৯০টি সিঙ্গেল পার্টের ভারতীয় কম্বল, ২ হাজার ৩০০ টাকা দামের ৮৭টি ডাবল পার্টের ভারতীয় কম্বল, ৫৫ টাকা দামের ১০০ মিলিলিটারের ১ হাজার ৭৪০টি ডাব সাবান, ৪০ টাকা দামের ৭৫ মিলিলিটারের ৪৩২টি ডাব সাবান, ২০ টাকা দামের ৫০ মিলিলিটারের ৩৬০টি ডাব সাবান এবং ১৫০ টাকা দামের ২০০ মিলিলিটারের ৯৮৪টি অলিভ অয়েল।

এ ছাড়া চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একটি মাঝারি ট্রাক ও একটি ব্যবহৃত অপ্পো মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশের ধারণা, জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ২১ লাখ ৭৯ হাজার ৮৮০ টাকা।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, নেত্রকোনা জেলার দুর্গাপুর ও কলমাকান্দা সীমান্তবর্তী এলাকা থেকে এসব ভারতীয় পণ্য সংগ্রহ করে শুল্ক ফাঁকি দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আবুল কাশেম জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

নওগাঁ-৫ আসনের এমপি (পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন) সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত

ঈশ্বরগঞ্জে ট্রাকে মিলল ২১ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় পণ্য, গ্রেপ্তার ২

আপডেট সময় ০৮:৪৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬