, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরডিএ মার্কেট পরিদর্শনে চেয়ারম্যান, আধুনিক মার্কেট গড়ার আশ্বাস

রাজশাহীর আরডিএ মার্কেট পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। দীর্ঘদিন ধরে মার্কেটের বিভিন্ন সমস্যা নিয়ে ব্যবসায়ীরা আরডিএ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে আসলেও সেগুলোর কার্যকর সমাধান হয়নি। বুধবার সকাল ১১টায় সরেজমিনে মার্কেট পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের এসব সমস্যার কথা শোনেন চেয়ারম্যান।

পরিদর্শনকালে ব্যবসায়ীরা মার্কেটের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে অন্যতম ছিল দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা। এছাড়া মার্কেটের অন্যান্য অবকাঠামোগত ও ব্যবস্থাপনাগত সমস্যার কথাও চেয়ারম্যানকে জানান ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের কথা শুনে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, আমার ইচ্ছা রাজশাহীতে একটি আধুনিক মার্কেট হোক। আমাদের এই মার্কেটে অনেক সমস্যা আছে। চাইলেই এসব সমস্যার সমাধান করা সম্ভব। তবে ব্যক্তিস্বার্থ বাদ দিয়ে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আমিও চাই এখানে আধুনিক কিছু হোক। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা আমাকে সহযোগিতা করলে আমিও সবসময় আপনাদের পাশে থাকব। মার্কেটের পরিবেশের প্রশংসা করে চেয়ারম্যান বলেন, এখানে কোনো চাঁদাবাজি বা ছিনতাইয়ের ঘটনা নেই। ফলে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এই মার্কেটে ভালো কিছু করা সম্ভব।

এদিকে ব্যবসায়ীরা বলেন, আমরা এর আগের চেয়ারম্যানের কাছ থেকে কিছুই পাইনি। আমরা আশা করছি, বর্তমান চেয়ারম্যানের কাছ থেকে ভালো কিছু পাব। পরিদর্শনকালে চেয়ারম্যান মার্কেটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মসিউর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিক, নগর পরিকল্পক রাহেনুল ইসলাম রনী, এস্টেট অফিসার বদরুজ্জামানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

এছাড়াও উপস্থিত ছিলেন আরডিএ মার্কেটের সভাপতি ফরিদ হাসান, সহ-সভাপতি আলহাজ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলীসহ অন্যান্য ব্যবসায়ীরা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

আরডিএ মার্কেট পরিদর্শনে চেয়ারম্যান, আধুনিক মার্কেট গড়ার আশ্বাস

আরডিএ মার্কেট পরিদর্শনে চেয়ারম্যান, আধুনিক মার্কেট গড়ার আশ্বাস

আপডেট সময় ০৫:২৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬