, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈশ্বরগঞ্জের সরিষা মারুয়াখালীতে তরুণীকে ধ-র্ষ-ণের অভিযোগ, তিন আসামি গ্রে-প্তার দক্ষিণবঙ্গের কৃতি সন্তান জনতা ব্যাংকের ডিএমজি মরহুম কাজী রইস উদ্দিন আহমেদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত রোহিঙ্গা ক্যাম্পে অ-বৈধ অনুপ্রবেশ, বাঙালি যুবকের ৩ মাসের কা-রাদ-ণ্ড মহাসড়কে শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াত ও ছিন-তাই রোধে চৌদ্দগ্রাম যুবদল নেতা জাকিরের ব্যতিক্রমী উদ্যোগ কাউনিয়ায় আমনের বাম্পার ফলনের আশা, শেষ বেলায় পোকার শঙ্কা বকশীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন শ্রীপুর গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত কক্সবাজারে ই-য়া-বাসহ দুইজন গ্রে-প্তার, মোটরসাইকেল জ-ব্দ ডেঙ্গু প্রতিরোধে বাকৃবি রোভার স্কাউটের পরিচ্ছন্নতা কর্মসূচি মাগুরা শ্রীপুরে স্বাক্ষর জা-ল ও মিথ্যা মা-ম-লার প্রতিবাদে শিমু খাতুনের সংবাদ সম্মেলন

লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে

লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে

১৩০

নাটোরের লালপুরে পদ্মা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে নদীভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কবলে পড়ে নওসারা সুলতানপুর চরের ৩০টি পরিবারের বাড়িঘর ও ফসলি জমি ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নওসারা সুলতানপুর পদ্মার চরে এ তীব্র নদীভাঙন দেখা দেয়।

স্থানীয়রা জানান, পদ্মার পানির প্রবল স্রোতে চোখের পলকেই বসতবাড়ি ও ফসলি জমি নদীতে তলিয়ে যেতে থাকে। হঠাৎ এ ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে অনেক পরিবার। বাড়িঘর বিলিন হওয়া পরিবার হলো আবের প্রামানিক ,বানের পা্রামানিক , আশরাফ পা্রামানিক , সাইদুল মন্ডল, সাইদুল ইসলাম, বিমলা খাতুন, হামেদ মন্ডল , কামরুল মন্ডল, রাজিয়া খাতুন, ঝর্ণা খাতুন, জামাত মোল্লা , শহীদ সরদার, নবাব আলী , কহিনুর, আনোয়ারা বেগম, আনারুল প্রমানিক, সুখেজান খাতুন, সাহাজুল ইসলাম, বুলুয়ারা খাতুন, শান্তি বেগম, কুদ্দুস সরদার, আমাল আলী, শান্তি আক্তার, রেবেকা খাতুন, রফিকুল ইসলাম, ফেরদৌসী খাতুন, রেজাউল মন্ডল, জালেফ মন্ডল ।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন জানান, নদীতে পানি বৃদ্ধির ফলে আচমকা স্রোতের তীব্রতা বেড়ে যায়। এতে মুহূর্তের মধ্যেই নওসারা সুলতানপুর চরের প্রায় ৩০টি পরিবার তাদের বসতবাড়ি হারায় এবং বহু ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙন ঝুঁকিতে রয়েছে আরও অনেক বসতভিটা ও আবাদি জমি। ​ভিটেমাটি হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে কষ্টে দিন কাটাচ্ছে।

এ ব্যাপারে বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু বলেন, ইউএনও মহোদয়কে মৌখিকভাবে জানানো হয়েছে। লালপুর উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) মোঃ আবীর হোসেন জানান, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা করা হবে ক্ষতি কমানোর এবং সাহায্য প্রদানের।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ঈশ্বরগঞ্জের সরিষা মারুয়াখালীতে তরুণীকে ধ-র্ষ-ণের অভিযোগ, তিন আসামি গ্রে-প্তার

লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে

আপডেট সময় ০৬:২১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬