, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈশ্বরগঞ্জের সরিষা মারুয়াখালীতে তরুণীকে ধ-র্ষ-ণের অভিযোগ, তিন আসামি গ্রে-প্তার দক্ষিণবঙ্গের কৃতি সন্তান জনতা ব্যাংকের ডিএমজি মরহুম কাজী রইস উদ্দিন আহমেদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত রোহিঙ্গা ক্যাম্পে অ-বৈধ অনুপ্রবেশ, বাঙালি যুবকের ৩ মাসের কা-রাদ-ণ্ড মহাসড়কে শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াত ও ছিন-তাই রোধে চৌদ্দগ্রাম যুবদল নেতা জাকিরের ব্যতিক্রমী উদ্যোগ কাউনিয়ায় আমনের বাম্পার ফলনের আশা, শেষ বেলায় পোকার শঙ্কা বকশীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন শ্রীপুর গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত কক্সবাজারে ই-য়া-বাসহ দুইজন গ্রে-প্তার, মোটরসাইকেল জ-ব্দ ডেঙ্গু প্রতিরোধে বাকৃবি রোভার স্কাউটের পরিচ্ছন্নতা কর্মসূচি মাগুরা শ্রীপুরে স্বাক্ষর জা-ল ও মিথ্যা মা-ম-লার প্রতিবাদে শিমু খাতুনের সংবাদ সম্মেলন

রোহিঙ্গা ক্যাম্পে অ-বৈধ অনুপ্রবেশ, বাঙালি যুবকের ৩ মাসের কা-রাদ-ণ্ড

কক্সবাজারের টেকনাফে লেদা রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমতিতে প্রবেশের দায়ে আনা মিয়া (৩৫) নামে এক বাঙালি ব্যক্তিকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে টেকনাফের ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের আইওএম হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আনা মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হাজিবাড়ী, শ্রীগড় এলাকার কবর আলীর ছেলে।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, লেদা এপিবিএন ক্যাম্পের সদস্যরা নিয়মিত টহল দেওয়ার সময় আইওএম হাসপাতাল সংলগ্ন এলাকায় ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। জিজ্ঞাসাবাদে তিনি নিজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বলে জানান। কথাবার্তায় অসংগতিপূর্ণ তথ্য পাওয়ায় তাকে আটক করে লেদা এপিবিএন ক্যাম্পে নেওয়া হয়।

পরে যাচাই-বাছাইয়ে জানা যায়, আনা মিয়া ক্যাম্পের এক রোহিঙ্গা নারীকে বিয়ে করেছেন। এ কারণে তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্প এলাকায় যাতায়াত করতেন বলে এপিবিএনকে জানান। এছাড়া নিজেকে ডাটা কার্ডভুক্ত করার জন্য ক্যাম্পের সিআইসি কার্যালয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলেও জানান তিনি।

পরে আইনগত ব্যবস্থা নিতে তাকে ক্যাম্প-২৪-এর সিআইসি কার্যালয়ে হাজির করা হয়। সেখানে সিআইসি খানজাদা শাহরিয়ার বিন মান্নান তাকে জিজ্ঞাসাবাদ করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিনা অনুমতিতে শরণার্থী ক্যাম্পে প্রবেশের অপরাধে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে এপিবিএন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ঈশ্বরগঞ্জের সরিষা মারুয়াখালীতে তরুণীকে ধ-র্ষ-ণের অভিযোগ, তিন আসামি গ্রে-প্তার

রোহিঙ্গা ক্যাম্পে অ-বৈধ অনুপ্রবেশ, বাঙালি যুবকের ৩ মাসের কা-রাদ-ণ্ড

আপডেট সময় ০৮:১৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬