শ্রীপুর গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত
মাগুরার শ্রীপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি মো. সোহাগ আলী বিশ্বাস। সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক প্রতাপ রঞ্জন দেব জ্যোতি।
এ সময় পরিচিতি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. শাহজাহান আলী, বিদ্যোৎসাহী নারী সদস্য রাফিয়া খাতুন, শিক্ষক প্রতিনিধি নির্মল কুমার সরকার, জমিদাতা সদস্য ইন্দু ভূষণ, ইউপি সদস্য দিলীপ কুমার, নারী অভিভাবক সদস্য দিপা বিশ্বাস ও তিথী বিশ্বাস, পুরুষ অভিভাবক সদস্য মো. লিটন হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মনোরঞ্জন বিশ্বাস, শিক্ষক প্রতিনিধি মো. সহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।
সভায় বক্তারা বিদ্যালয়ের লেখাপড়া ও খেলাধুলার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সহ-সভাপতি শাহজাহান আলী বলেন, “শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের যেমন আন্তরিক হতে হবে, তেমনি প্রত্যেক অভিভাবককেও সন্তানের পড়াশোনার খোঁজখবর রাখতে হবে।”
নবগঠিত কমিটির সভাপতি মো. সোহাগ আলী বিশ্বাস বলেন, “বিদ্যালয়টির অতীতের সুনাম অক্ষুণ্ণ রেখে আগামী দিনে পড়াশোনা ও খেলাধুলার মান আরও উন্নত করতে নবগঠিত কমিটি আন্তরিকতার সঙ্গে কাজ করবে।”
এ সময় তিনি নিজ উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিদ্যালয় থেকে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী তিনজন শিক্ষার্থীকে বাইসাইকেল পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য, গত ৩০ জুলাই ২০২৬ তারিখে মনোনীত সদস্যদের উপস্থিতিতে সভার সিদ্ধান্ত মোতাবেক কমিটি গঠন করা হয়। পরে উপজেলা সহকারী শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক স্বাক্ষরিত পত্রে তিন বছর মেয়াদি কমিটিটি অনুমোদন পায়।

























