, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মুক্তি-পণের দাবিতে অ-প-হ-রণ, টেকনাফে যুবক উ-দ্ধা-র রজবাড়ী পাংশায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটিতে প্রকৌশলী মোঃ আতিকুল ইসলাম মিরুখালী ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: তরুণ প্রজন্মের আস্থার প্রতীক রাফিউল ইসলাম রাজুর নির্বাচনী অঙ্গীকার নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ৪ মা-দ-ক বিক্রেতা গ্রে-প্তা-র, ১ কেজি গাঁ-জা জ-ব্দ ১০ টাকায় সিম বিক্রির আড়ালে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ, পঞ্চগড়ে ৩ জন আ-ট-ক মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে চতুর্থ উপাচার্য, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারকে সংবর্ধনা বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতক শিশুর ম-র-দে-হ উ-দ্ধা-র বড়লেখায় মিথ্যা মা-ম-লার অভিযোগে সোনাহর আলীর সংবাদ সম্মেলন ৪২ কোটি টাকার ই-য়া-বা-র চালান জ-ব্দ, আ-টক ২ প্রেমের টানে গোপালগঞ্জে হিন্দু যুবকের বাড়িতে কুড়িগ্রামের মুসলিম তরুণী

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় শূন্য ঠাকূরগাঁও-১ আসন, উপ-নির্বাচনে প্রস্তুতি

৩৭

নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকূরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। সংবিধানের বিধান অনুযায়ী এখন এ আসনে উপ- নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের (আইন প্রণয়ন শাখা-২) সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা-৩, ঠাকূরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন। ফলে সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের তারিখ থেকে তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, শূন্য হওয়া আসনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় অবিলম্বে প্রকাশের জন্য সরকারী মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই আসনে উপ-নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। সংবিধানের ১২৩(৪) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদীয় আসন শূন্য হলে সাধারণত শূন্য হওয়ার তারিখ থেকে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে। তবে দৈব-দুর্বিপাক, আদালতের আদেশ বা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণের বাইরে থাকা কোনো কারণে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন সম্ভব না হলে সংবিধানে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে উপ-নির্বাচনে যিনি নির্বাচিত হবেন, তিনি নতুন করে পূর্ণ মেয়াদের জন্য নয়; বর্তমান সংসদের অবশিষ্ট মেয়াদের জন্য সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পর মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং ভোটগ্রহণসহ নির্ধারিত নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সম্পন্ন করবে।

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন শূন্য হওয়ায় এখন নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন ঠাকূরগাঁও-১ আসনের ভোটার ও রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

মুক্তি-পণের দাবিতে অ-প-হ-রণ, টেকনাফে যুবক উ-দ্ধা-র

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় শূন্য ঠাকূরগাঁও-১ আসন, উপ-নির্বাচনে প্রস্তুতি

আপডেট সময় ০৯:০২:১১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬