, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈশ্বরগঞ্জের সরিষা মারুয়াখালীতে তরুণীকে ধ-র্ষ-ণের অভিযোগ, তিন আসামি গ্রে-প্তার দক্ষিণবঙ্গের কৃতি সন্তান জনতা ব্যাংকের ডিএমজি মরহুম কাজী রইস উদ্দিন আহমেদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত রোহিঙ্গা ক্যাম্পে অ-বৈধ অনুপ্রবেশ, বাঙালি যুবকের ৩ মাসের কা-রাদ-ণ্ড মহাসড়কে শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াত ও ছিন-তাই রোধে চৌদ্দগ্রাম যুবদল নেতা জাকিরের ব্যতিক্রমী উদ্যোগ কাউনিয়ায় আমনের বাম্পার ফলনের আশা, শেষ বেলায় পোকার শঙ্কা বকশীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন শ্রীপুর গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত কক্সবাজারে ই-য়া-বাসহ দুইজন গ্রে-প্তার, মোটরসাইকেল জ-ব্দ ডেঙ্গু প্রতিরোধে বাকৃবি রোভার স্কাউটের পরিচ্ছন্নতা কর্মসূচি মাগুরা শ্রীপুরে স্বাক্ষর জা-ল ও মিথ্যা মা-ম-লার প্রতিবাদে শিমু খাতুনের সংবাদ সম্মেলন

রায়গঞ্জে এমপির গাড়ি ভাঙচুর: জামায়াতকে জড়িয়ে বক্তব্যের প্রতিবাদে জামায়াতের বিবৃতি

  • Avatar photo প্রতিবেদক
  • আপডেট সময় ০৫:৪৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • 40

রায়গঞ্জে এমপির গাড়ি ভাঙচুর: জামায়াতকে জড়িয়ে বক্তব্যের প্রতিবাদে জামায়াতের বিবৃতি

৪৯

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হকের গাড়ি ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে বিএনপির এক নেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখা।

সোমবার (২৪ আগস্ট) রায়গঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জামায়াতে ইসলামী ও জুলাই শহীদদের নিয়ে ‘বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেছে জামায়াত। এর প্রতিবাদে মঙ্গলবার (২৫ আগস্ট) জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে একটি লিখিত বিবৃতি দেওয়া হয়।

রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির আলী মর্তুজা ও উপজেলা সেক্রেটারি এস এম মনসুর আলীর পক্ষে সহ-প্রচার সম্পাদক মো. সুমন আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গত ২৪ আগস্ট রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সাইদুর রহমান বাচ্চু ‘উল্লাপাড়া আসনে বিএনপির জয়লাভ করেছে, কিন্তু পরিকল্পিতভাবে আমাদের সেই বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে’—এমন বক্তব্যসহ জামায়াতে ইসলামী ও জুলাই শহীদদের সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেন।

বিবৃতিতে জামায়াত দাবি করে, জুলাই শহীদদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক মত ও শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছেন এবং অনেকে জীবন দিয়েছেন। তাই শহীদদের আত্মত্যাগকে কোনো দলীয় সংকীর্ণতার মধ্যে সীমাবদ্ধ না করার আহ্বান জানানো হয়।

জামায়াতের রায়গঞ্জ উপজেলা শাখার নেতারা বলেন, ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কোনো দল বা গোষ্ঠীর একক সম্পদ নয়।’ আন্দোলনে দেশের বিভিন্ন শ্রেণি-পেশা ও রাজনৈতিক মতের মানুষ অংশ নিয়েছেন উল্লেখ করে তারা বলেন, শহীদদের মহান আত্মত্যাগকে দলীয় সংকীর্ণতার মধ্যে সীমাবদ্ধ করা তাদের আত্মত্যাগের প্রতি অবমাননাকর।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে দীর্ঘদিন ধরে নানা ধরনের ‘বানোয়াট ও ভিত্তিহীন’ বক্তব্য দেওয়া হচ্ছে। জামায়াতের নেতাদের দাবি, বাস্তবভিত্তিক সমালোচনার পরিবর্তে অসত্য ও মনগড়া বক্তব্য দেওয়া রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।

জামায়াত নেতারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও মতপার্থক্য থাকলেও মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশের সব রাজনৈতিক দলের নেতাদের দায়িত্বশীল ও সংযত বক্তব্য দেওয়ারও আহ্বান জানানো হয়।

বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের প্রসঙ্গে জামায়াতের বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জুলাই শহীদ এবং দেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে কোনো বক্তব্য দেওয়ার আগে যথাযথ তথ্য যাচাই করে বক্তব্য দেওয়া উচিত।

জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক অংশ হলেও বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়ে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করা কোনোভাবেই সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিচায়ক নয়।

উল্লেখ্য, ১৫ আগস্টের একটি সমাবেশ শেষে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হকের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে রায়গঞ্জ উপজেলা বিএনপি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করেই জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখা এ প্রতিবাদ বিবৃতি দেয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ঈশ্বরগঞ্জের সরিষা মারুয়াখালীতে তরুণীকে ধ-র্ষ-ণের অভিযোগ, তিন আসামি গ্রে-প্তার

রায়গঞ্জে এমপির গাড়ি ভাঙচুর: জামায়াতকে জড়িয়ে বক্তব্যের প্রতিবাদে জামায়াতের বিবৃতি

আপডেট সময় ০৫:৪৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬