, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর খাল থেকে যুবকের ম-র-দেহ উদ্ধার ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ মাগুরা শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় কাউনিয়ায় ২৯ পিস ই-য়াবা-সহ যুবক গ্রে-প্তা-র ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মর-দেহ উ-দ্ধার টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

ভ্যান আত্ম/সাতের জন্য চালককে হ/ত্যা, ৩ বছর পর রহস্য উদঘাটন: গ্রে/প্তার ৩

৪২

শেরপুরের নকলায় ব্যাটারিচালিত ভ্যান আত্মসাতের উদ্দেশ্যে চালক আব্দুল মন্নাছ (৪৩) হত্যার প্রায় তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় মোস্তাকিম মোস্তাকিন (৩০), শাহীন (৪০) ও স্বপন (৪২) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পিবিআই সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যায় ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মন্নাছ। ২৫ ডিসেম্বর নকলার পাটাকাটা এলাকার বাঘমারি বিলের একটি জমিতে কাদা ও কচুরিপানার নিচে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে নকলা থানায় হত্যা মামলা করেন।

প্রথমে নকলা থানা পুলিশ তদন্ত করলেও রহস্য উদঘাটন না হওয়ায় পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলাটি পিবিআই জামালপুরে হস্তান্তর করা হয়।

তদন্তের ধারাবাহিকতায় গত ১৩ আগস্ট মোস্তাকিম মোস্তাকিনকে গ্রেপ্তার করা হয়। ১৭ আগস্ট রিমান্ডে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৮ আগস্ট শাহীন ও স্বপনকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানায়, পূর্বপরিচিত তিন আসামি ভ্যানটি আত্মসাতের পরিকল্পনা করে মন্নাছকে বাঘমারি বিল এলাকায় নিয়ে যান। সেখানে মোস্তাকিম গলা চেপে ধরেন এবং শাহীন ও স্বপন মারধর করলে একপর্যায়ে মন্নাছ মারা যান। পরে মরদেহ কাদা ও কচুরিপানা দিয়ে ঢেকে তারা ভ্যানটি নিয়ে যায়।

পরবর্তীতে ভ্যানের লোহার বডি ৮ হাজার টাকা এবং চারটি ব্যাটারি ১৪ হাজার টাকায় বিক্রি করা হয়।

পিবিআই জানিয়েছে, গ্রেপ্তার তিন আসামিকে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য পাঠানো হয়েছে। মামলার তদন্ত এখনো চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা

ভ্যান আত্ম/সাতের জন্য চালককে হ/ত্যা, ৩ বছর পর রহস্য উদঘাটন: গ্রে/প্তার ৩

আপডেট সময় ০৩:২৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬