, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈশ্বরগঞ্জের সরিষা মারুয়াখালীতে তরুণীকে ধ-র্ষ-ণের অভিযোগ, তিন আসামি গ্রে-প্তার দক্ষিণবঙ্গের কৃতি সন্তান জনতা ব্যাংকের ডিএমজি মরহুম কাজী রইস উদ্দিন আহমেদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত রোহিঙ্গা ক্যাম্পে অ-বৈধ অনুপ্রবেশ, বাঙালি যুবকের ৩ মাসের কা-রাদ-ণ্ড মহাসড়কে শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াত ও ছিন-তাই রোধে চৌদ্দগ্রাম যুবদল নেতা জাকিরের ব্যতিক্রমী উদ্যোগ কাউনিয়ায় আমনের বাম্পার ফলনের আশা, শেষ বেলায় পোকার শঙ্কা বকশীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন শ্রীপুর গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত কক্সবাজারে ই-য়া-বাসহ দুইজন গ্রে-প্তার, মোটরসাইকেল জ-ব্দ ডেঙ্গু প্রতিরোধে বাকৃবি রোভার স্কাউটের পরিচ্ছন্নতা কর্মসূচি মাগুরা শ্রীপুরে স্বাক্ষর জা-ল ও মিথ্যা মা-ম-লার প্রতিবাদে শিমু খাতুনের সংবাদ সম্মেলন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে সাজ সাজ রব

৪৬

১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দলীয় কার্যালয়, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনবহুল এলাকায় ব্যাপক সাজসজ্জা করা হয়েছে। নগরীতে এখন সাজ সাজ রব বিরাজ করছে।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কদ্বীপে স্থাপন করা হয়েছে ব্যানার ও ফেস্টুন। পাশাপাশি বিভিন্ন জনবহুল স্থানে স্থাপন করা হয়েছে ওভারহেড বিলবোর্ড ও ব্যানার। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে স্থাপন করা হয়েছে এলইডি ডিসপ্লে। এসব এলইডি ডিসপ্লেতে বিএনপির ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাফল্যের চিত্র তুলে ধরা হচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ব্যাপক প্রস্তুতিতে নগরীতে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে সকাল ৭টায় দলীয় পতাকা উত্তোলন করা হবে। বিকাল ৪টায় বাটার মোড় হতে বের করা হবে বর্ণাঢ্য র‌্যালি। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাজনক সময়ে অঙ্গ ও সহযোগী সংগঠন দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করবে।

এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন,“বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে।”

তিনি বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সড়কদ্বীপ ও জনবহুল এলাকা ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড ও এলইডি ডিসপ্লেতে সজ্জিত করা হয়েছে। বিএনপির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম এবং গৌরবোজ্বল সাফল্যের পথচলা এবং বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন।

মোঃ সিদ্দিকুর রহমান বাবু, বিভাগীয় প্রধান

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ঈশ্বরগঞ্জের সরিষা মারুয়াখালীতে তরুণীকে ধ-র্ষ-ণের অভিযোগ, তিন আসামি গ্রে-প্তার

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে সাজ সাজ রব

আপডেট সময় ০৬:০২:২৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬