, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈশ্বরগঞ্জের সরিষা মারুয়াখালীতে তরুণীকে ধ-র্ষ-ণের অভিযোগ, তিন আসামি গ্রে-প্তার দক্ষিণবঙ্গের কৃতি সন্তান জনতা ব্যাংকের ডিএমজি মরহুম কাজী রইস উদ্দিন আহমেদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত রোহিঙ্গা ক্যাম্পে অ-বৈধ অনুপ্রবেশ, বাঙালি যুবকের ৩ মাসের কা-রাদ-ণ্ড মহাসড়কে শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াত ও ছিন-তাই রোধে চৌদ্দগ্রাম যুবদল নেতা জাকিরের ব্যতিক্রমী উদ্যোগ কাউনিয়ায় আমনের বাম্পার ফলনের আশা, শেষ বেলায় পোকার শঙ্কা বকশীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন শ্রীপুর গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত কক্সবাজারে ই-য়া-বাসহ দুইজন গ্রে-প্তার, মোটরসাইকেল জ-ব্দ ডেঙ্গু প্রতিরোধে বাকৃবি রোভার স্কাউটের পরিচ্ছন্নতা কর্মসূচি মাগুরা শ্রীপুরে স্বাক্ষর জা-ল ও মিথ্যা মা-ম-লার প্রতিবাদে শিমু খাতুনের সংবাদ সম্মেলন

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সমাবেশ

  • মোঃ সাইফুল ইসলাম, দৈনিক আমার পত্রিকা সাইফুল ইসলাম
  • আপডেট সময় ০৮:৪৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • 69

বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সমাবেশ

৮৮

পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি ও আনন্দমুখর পরিবেশে দিবসটি পালিত হয়েছে।

মঙ্গলবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীরা হাতে দলীয় পতাকা, ব্যানার ও বিভিন্ন থানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। কর্মসূচিরে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে।

অনুষ্ঠানে বিএনপির বক্তারা দলের প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও ইতিহাস তুলে ধরেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সঙ্গে দলের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে তৃণমূল পর্যায় পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার জন্য আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও মুক্তাগাছা (ময়মনসিংহ-৫) আসনের সংসদ সদস্য আলহাজ জাকির হোসেন বাবলু এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল খানের নেতৃত্বে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যৌথ আহ্বায়ক ফরহাদ হোসেন ফরহাদ, নাফিস ইমতিয়াজ রহমান রোমান, তানবিরুল ইসলাম টুটুল ও জনিসহ স্থানীয় স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ঈশ্বরগঞ্জের সরিষা মারুয়াখালীতে তরুণীকে ধ-র্ষ-ণের অভিযোগ, তিন আসামি গ্রে-প্তার

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সমাবেশ

আপডেট সময় ০৮:৪৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬