জামালপুরের বকশীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বকশীগঞ্জ বাস স্ট্যান্ড মোড় থেকে আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।
উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান তালুকদার, মোতালেব সরকার, মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম, পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহমেদ সুজন প্রমুখ।
আনন্দ মিছিল ও আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
,
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈশ্বরগঞ্জের সরিষা মারুয়াখালীতে তরুণীকে ধ-র্ষ-ণের অভিযোগ, তিন আসামি গ্রে-প্তার
দক্ষিণবঙ্গের কৃতি সন্তান জনতা ব্যাংকের ডিএমজি মরহুম কাজী রইস উদ্দিন আহমেদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
রোহিঙ্গা ক্যাম্পে অ-বৈধ অনুপ্রবেশ, বাঙালি যুবকের ৩ মাসের কা-রাদ-ণ্ড
মহাসড়কে শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াত ও ছিন-তাই রোধে চৌদ্দগ্রাম যুবদল নেতা জাকিরের ব্যতিক্রমী উদ্যোগ
কাউনিয়ায় আমনের বাম্পার ফলনের আশা, শেষ বেলায় পোকার শঙ্কা
বকশীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
শ্রীপুর গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত
কক্সবাজারে ই-য়া-বাসহ দুইজন গ্রে-প্তার, মোটরসাইকেল জ-ব্দ
ডেঙ্গু প্রতিরোধে বাকৃবি রোভার স্কাউটের পরিচ্ছন্নতা কর্মসূচি
মাগুরা শ্রীপুরে স্বাক্ষর জা-ল ও মিথ্যা মা-ম-লার প্রতিবাদে শিমু খাতুনের সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
-
প্রতিবেদক - আপডেট সময় ০৪:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- 33
জনপ্রিয় সংবাদ


























