, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর খাল থেকে যুবকের ম-র-দেহ উদ্ধার ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ মাগুরা শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় কাউনিয়ায় ২৯ পিস ই-য়াবা-সহ যুবক গ্রে-প্তা-র ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মর-দেহ উ-দ্ধার টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

পিরোজপুরে ইয়া/বাসহ গ্রামপুলিশ সদস্য নাদিম শেখ গ্রেপ্তার

পিরোজপুরে ইয়া*বাসহ গ্রামপুলিশ সদস্য নাদিম শেখ গ্রেপ্তার

৬৪

পিরোজপুরে ১০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. নাদিম শেখ (৩১) নামে এক গ্রামপুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। সোমবার (১৭ আগস্ট) ভোরে সদর উপজেলার কদমতলা বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নাদিম শেখ সদর উপজেলার পশ্চিম চর কদমতলা এলাকার মো. হায়দার শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ৩টার দিকে নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে কদমতলা বাজার এলাকায় অবস্থান করছিল সদর থানা-পুলিশের একটি দল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাদিম শেখকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নাদিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ বলছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রামপুলিশের মতো স্থানীয় পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষায় সম্পৃক্ত একজন সদস্যের কাছ থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত ও বিশেষ অভিযান জিরো টলারেন্স নীতিতে অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি যে-ই হোক, তাকে ছাড় দেওয়ার সুযোগ নেই। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ কোনো আপস করবে না।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদকের বিস্তার ঠেকাতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা

পিরোজপুরে ইয়া/বাসহ গ্রামপুলিশ সদস্য নাদিম শেখ গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৩৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬