, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈশ্বরগঞ্জের সরিষা মারুয়াখালীতে তরুণীকে ধ-র্ষ-ণের অভিযোগ, তিন আসামি গ্রে-প্তার দক্ষিণবঙ্গের কৃতি সন্তান জনতা ব্যাংকের ডিএমজি মরহুম কাজী রইস উদ্দিন আহমেদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত রোহিঙ্গা ক্যাম্পে অ-বৈধ অনুপ্রবেশ, বাঙালি যুবকের ৩ মাসের কা-রাদ-ণ্ড মহাসড়কে শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াত ও ছিন-তাই রোধে চৌদ্দগ্রাম যুবদল নেতা জাকিরের ব্যতিক্রমী উদ্যোগ কাউনিয়ায় আমনের বাম্পার ফলনের আশা, শেষ বেলায় পোকার শঙ্কা বকশীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন শ্রীপুর গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত কক্সবাজারে ই-য়া-বাসহ দুইজন গ্রে-প্তার, মোটরসাইকেল জ-ব্দ ডেঙ্গু প্রতিরোধে বাকৃবি রোভার স্কাউটের পরিচ্ছন্নতা কর্মসূচি মাগুরা শ্রীপুরে স্বাক্ষর জা-ল ও মিথ্যা মা-ম-লার প্রতিবাদে শিমু খাতুনের সংবাদ সম্মেলন

দৌলতদিয়ায় সড়ক ভেঙে ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে স্থানীয়রা

  • Avatar photo রাসেল মোল্লা
  • আপডেট সময় ০২:১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • 63

দৌলতদিয়ায় সড়ক ভেঙে ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে স্থানীয়রা

৮৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় সড়কের বেহাল অবস্থার কারণে প্রায় ৮ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৪টা থেকে দৌলতদিয়া সিনেমা হল রোড থেকে ফরিদপুরের দিকে যাওয়ার সহজ প্রবেশপথটি বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, দৌলতদিয়া ৭ নম্বর ওয়ার্ডের দুলাল বেপারি পাড়া এলাকায় নুরুমন্ডল হ্যাচারির সামনে সড়কের একটি অংশে বড় ধরনের ভাঙন ও গর্তের সৃষ্টি হয়েছে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন আটকে পড়ে এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, আলাউদ্দিন হ্যাচারির মুরগির ফিড বোঝাই একটি ট্রাক চলাচলের সময় সড়কের ভাঙা অংশে আটকে যাওয়ার পর যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে সড়কটি দিয়ে অন্যান্য যানবাহন চলাচলও প্রায় বন্ধ হয়ে যায়।

এদিকে গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষ ও গাড়িচালকদের ভোগান্তি বেড়েছে।

স্থানীয়দের দাবি, সড়কের ক্ষতিগ্রস্ত অংশটি দ্রুত নিচ থেকে মাটি ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে প্ল্যান/প্ল্যাটফর্ম করে উঁচু ও মজবুত করে সংস্কার করতে হবে। তা না হলে সামান্য বৃষ্টি বা ভারী যানবাহন চলাচলেই সড়কটির অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

সড়কটি দ্রুত সংস্কার করে যান চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দা ও গাড়িচালকরা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ঈশ্বরগঞ্জের সরিষা মারুয়াখালীতে তরুণীকে ধ-র্ষ-ণের অভিযোগ, তিন আসামি গ্রে-প্তার

দৌলতদিয়ায় সড়ক ভেঙে ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে স্থানীয়রা

আপডেট সময় ০২:১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬