, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার দুই প্রতিটি পূজা মণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ। পূজামণ্ডপে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়াচ্ছে এসআরবি-১৫ কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান কাউনিয়ায় ৭৫ পূজামণ্ডপে শারদীয় দুর্গা উৎসব।থাকছে কঠোর নিরাপত্তা কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা দেবীগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতিমূলক বৈঠক উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার,ইয়াবা পাচারে অভিনব কৌশল

দর্শনায় কচি কন্ঠের আসর সংগঠনের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ ও বিতরণ

৮০

ইউএসএ (USA) সামাজিক ও সেবামূলক সংগঠন কচি কণ্ঠের আসরের চেয়ারম্যানের নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলা শাখা কমিটির আয়োজনে দর্শনা বালিকা বিদ্যালয় ও দক্ষিণ চাঁদপুর বিদ্যালয়ে বৃক্ষ রোপণ ও ফলজ গাছ ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়েছে ।

গতকাল বেলা সাড়ে ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কচি কণ্ঠের আসরের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এ কে এম হুমায়ুন কবির বলেন গাছ আমাদের অক্সিজেন দেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী রেখে যেতে আমাদের প্রত্যেকেরই নিয়মিত গাছ লাগানো উচিত। সামাজিক ও সেবামূলক সংগঠন কচি কণ্ঠের আসরের এ রকম কার্যক্রম ভবিষ্যতে আরো বেশি চলমান থাকবে।

সংগঠনের সদস্য সচিব লিয়াকত আলী বলেন গাছ রোপণ আমাদের পরিবেশ, স্বাস্থ্য এবং অর্থনৈতিক সুরক্ষার জন্য অপরিহার্য। এটি পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে এবং মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য আমাদের সকলের উচিত বেশি বেশি গাছ রোপণ করা। এ সময় তিনি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের গাছ রোপণের জন্য আহব্বান জানান।

এ সময় অনুষ্ঠানে আরও ছিলেন দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ্ কলেজের প্রভাষক লাবন্য আক্তার মারু, কচি কণ্ঠের আসর সংগঠনের অর্থ সচিব মনোয়ার হোসেন, সদস্য মোঃ আফজালুল হক বাদল ও খুরশিদা নাহার।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার দুই

দর্শনায় কচি কন্ঠের আসর সংগঠনের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ ও বিতরণ

আপডেট সময় ০৫:০৯:০২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬