, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈশ্বরগঞ্জের সরিষা মারুয়াখালীতে তরুণীকে ধ-র্ষ-ণের অভিযোগ, তিন আসামি গ্রে-প্তার দক্ষিণবঙ্গের কৃতি সন্তান জনতা ব্যাংকের ডিএমজি মরহুম কাজী রইস উদ্দিন আহমেদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত রোহিঙ্গা ক্যাম্পে অ-বৈধ অনুপ্রবেশ, বাঙালি যুবকের ৩ মাসের কা-রাদ-ণ্ড মহাসড়কে শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াত ও ছিন-তাই রোধে চৌদ্দগ্রাম যুবদল নেতা জাকিরের ব্যতিক্রমী উদ্যোগ কাউনিয়ায় আমনের বাম্পার ফলনের আশা, শেষ বেলায় পোকার শঙ্কা বকশীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন শ্রীপুর গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত কক্সবাজারে ই-য়া-বাসহ দুইজন গ্রে-প্তার, মোটরসাইকেল জ-ব্দ ডেঙ্গু প্রতিরোধে বাকৃবি রোভার স্কাউটের পরিচ্ছন্নতা কর্মসূচি মাগুরা শ্রীপুরে স্বাক্ষর জা-ল ও মিথ্যা মা-ম-লার প্রতিবাদে শিমু খাতুনের সংবাদ সম্মেলন

টুঙ্গিপাড়ায় সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা

৫২

মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করে একটি সুন্দর, সুস্থ ও নৈতিক সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার(২২শে আগস্ট ২০২৬) গোপালগঞ্জ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা ছাইদুর রহমান।

সভায় জানানো হয়, টুঙ্গিপাড়া উপজেলার মোট ৭৭টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম—মোট ২৩১ জনকে সরকারি ভাতার আওতায় এনে সম্মানী প্রদানের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি উপজেলার পাঁচটি মন্দিরের পুরোহিত ও সেবায়েতসহ মোট ১০ জনকেও সরকারি ভাতার আওতায় এনে সম্মানী প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জেলানী মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহ কুফল তুলে ধরে বলেন, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার মাধ্যমে যুবসমাজকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তিনি আরও বলেন, ইমাম-মুয়াজ্জিনদের মাসিক বেতনের আওতায় এনে তাদের পাশে দাঁড়াতে পারা অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। ধর্মীয় ব্যক্তিদের আর্থিকভাবে সহযোগিতা করা গেলে তারা আরও মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে সমাজের নৈতিক উন্নয়ন এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে পারবেন।

সভায় মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে ইমাম-মুয়াজ্জিনদের নিয়মিতভাবে সচেতনতামূলক বক্তব্য দেওয়ার পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় স্থানীয় ওলামা দলের নেতৃবৃন্দসহ টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং মন্দিরের পুরোহিত ও সেবায়েতরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ঈশ্বরগঞ্জের সরিষা মারুয়াখালীতে তরুণীকে ধ-র্ষ-ণের অভিযোগ, তিন আসামি গ্রে-প্তার

টুঙ্গিপাড়ায় সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা

আপডেট সময় ০৬:১২:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬