, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর খাল থেকে যুবকের ম-র-দেহ উদ্ধার ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ মাগুরা শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় কাউনিয়ায় ২৯ পিস ই-য়াবা-সহ যুবক গ্রে-প্তা-র ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মর-দেহ উ-দ্ধার টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

জামালপুরে নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের বিক্ষোভ

Oplus_131072

৭২

জামালপুর প্রতিনিধি : সৌরভ আহম্মেদ

হোটেল-রেস্তোরাঁ খাতে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন, ময়মনসিংহ বিভাগীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে শ্রমিকরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের তমালতলা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জামালপুর জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, নেত্রকোনা জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন, জামালপুর জেলা ইউনিয়নের সহ-সভাপতি স্বপন মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

বক্তারা বলেন, হোটেল-রেস্তোরাঁ খাতে কর্মরত শ্রমিকরা দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি ও শ্রম আইনের অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। সরকার ঘোষিত নিম্নতম মজুরি কার্যকর করার পাশাপাশি শ্রমিকদের জন্য আইন অনুযায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান তারা।

সমাবেশ থেকে অবিলম্বে সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন, শ্রম আইন কার্যকর এবং হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা

জামালপুরে নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ০৪:৫৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬