, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর খাল থেকে যুবকের ম-র-দেহ উদ্ধার ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ মাগুরা শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় কাউনিয়ায় ২৯ পিস ই-য়াবা-সহ যুবক গ্রে-প্তা-র ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মর-দেহ উ-দ্ধার টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মজলিসে জমজমাট আনন্দের আসর

৩৪

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জলসা ও মজলিসের প্রাণবন্ত আয়োজন যেন ফিরিয়ে আনে পুরোনো দিনের সেই আনন্দঘন পরিবেশ। এমনই এক জমজমাট মজলিসের আয়োজন করা হয়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নলিয়া পাড়ায়।

নলিয়া পাড়ার মকছেদ শেখের বাড়িতে হায়দার শেখের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

রাতে বাড়ির আঙিনায় বসে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মজলিস। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মজলিসটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন। মজলিসের গুরু হিসেবে বিল্লাল মোল্লা, চান মোল্লা, বারেক মোল্লা ও ফরিদ মোল্লা গান পরিবেশন করে আসর মাতিয়ে তোলেন।

এ সময় ভাবের আসর ও গানের মাধ্যমে মজলিসে ভিন্ন মাত্রা যোগ করেন রাসেল সাংবাদিক, আরব ও জুয়েল সঞ্জয়। তাঁদের পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

স্থানীয়রা জানান, ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি গ্রাম বাংলার এমন ঐতিহ্যবাহী মজলিস মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘদিন পর এমন প্রাণবন্ত আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মজলিসে জমজমাট আনন্দের আসর

আপডেট সময় ১০:১৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬