, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈশ্বরগঞ্জের সরিষা মারুয়াখালীতে তরুণীকে ধ-র্ষ-ণের অভিযোগ, তিন আসামি গ্রে-প্তার দক্ষিণবঙ্গের কৃতি সন্তান জনতা ব্যাংকের ডিএমজি মরহুম কাজী রইস উদ্দিন আহমেদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত রোহিঙ্গা ক্যাম্পে অ-বৈধ অনুপ্রবেশ, বাঙালি যুবকের ৩ মাসের কা-রাদ-ণ্ড মহাসড়কে শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াত ও ছিন-তাই রোধে চৌদ্দগ্রাম যুবদল নেতা জাকিরের ব্যতিক্রমী উদ্যোগ কাউনিয়ায় আমনের বাম্পার ফলনের আশা, শেষ বেলায় পোকার শঙ্কা বকশীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন শ্রীপুর গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত কক্সবাজারে ই-য়া-বাসহ দুইজন গ্রে-প্তার, মোটরসাইকেল জ-ব্দ ডেঙ্গু প্রতিরোধে বাকৃবি রোভার স্কাউটের পরিচ্ছন্নতা কর্মসূচি মাগুরা শ্রীপুরে স্বাক্ষর জা-ল ও মিথ্যা মা-ম-লার প্রতিবাদে শিমু খাতুনের সংবাদ সম্মেলন

গোপালপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • Avatar photo প্রতিবেদক
  • আপডেট সময় ০৯:১৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • 28

গোপালপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৪৩

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাসমৃদ্ধ মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) উপজেলা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মঞ্জুরুল মোর্শেদের-এর সভাপতিত্বে স্থানীয় কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, সংবাদকর্মী ও শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনা সভায় বক্তারা নজরুলের সাহিত্যকর্ম, সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি প্রেম, সাম্য, মানবতা ও সম্প্রীতির কবি। তাঁর সৃষ্টিকর্ম ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য সাহিত্যকর্ম ও জীবনাদর্শ নিয়ে আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সহ স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: চান মিয়া, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রুহুল আমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো: শফিকুল ইসলাম খান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: জোবায়েরুল হক আমিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস লেলিন, হাজ্বী বোরহান উদ্দিন প্রমুখ।

সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করেন আলমগীর হোসেন, ফারুক হোসেন, সাদিকুল ইসলাম আনসারি, সান্তনা পাল সিঁথি, অর্পিতা পাল, রমা রায়, পূজা রাণী সূত্রধর, সায়ন্তী সরকার, আরবি ইসলাম ও মোঘল সাইফা সারা। নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন সায়ন্তী সরকার, অমৃতা। কবিতা পাঠে অংশগ্রহণ করেন সাংবাদিক, কবি ও বাচিকশিল্পী বিশ্বজিৎ চক্রবর্তী, অর্পিতা পাল, শ্রুতি দেবনাথ, খুশি. নাজিফা আমিন, থারইয়ান মাশিন, ইউসা মুস্তারি সারা ও মোহন সীন।

একপর্যায়ে অনুষ্ঠানের আয়োজকবৃন্দ জানান, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে গোপালপুরে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এসব আয়োজনের মাধ্যমে জাতীয় কবির জীবন, দর্শন ও সৃষ্টিকর্মের সঙ্গে নতুন প্রজন্মকে আরও ব্যাপকভাবে পরিচিত করার উদ্যোগ নেওয়া হবে। এজন্য সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায় ছিলেন জাসাস গোপালপুরের উপজেলা সভাপতি ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহানুর আহম্মেদ সোহাগ। সহ-সঞ্চালক হিসেবে ছিলেন মো: নুরুন নবী কাঞ্চন, মো: রোকনুজ্জামান ও জাহাঙ্গীর আলম।

বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইল জেলা প্রতিনিধি

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ঈশ্বরগঞ্জের সরিষা মারুয়াখালীতে তরুণীকে ধ-র্ষ-ণের অভিযোগ, তিন আসামি গ্রে-প্তার

গোপালপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময় ০৯:১৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬