, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈশ্বরগঞ্জের সরিষা মারুয়াখালীতে তরুণীকে ধ-র্ষ-ণের অভিযোগ, তিন আসামি গ্রে-প্তার দক্ষিণবঙ্গের কৃতি সন্তান জনতা ব্যাংকের ডিএমজি মরহুম কাজী রইস উদ্দিন আহমেদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত রোহিঙ্গা ক্যাম্পে অ-বৈধ অনুপ্রবেশ, বাঙালি যুবকের ৩ মাসের কা-রাদ-ণ্ড মহাসড়কে শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াত ও ছিন-তাই রোধে চৌদ্দগ্রাম যুবদল নেতা জাকিরের ব্যতিক্রমী উদ্যোগ কাউনিয়ায় আমনের বাম্পার ফলনের আশা, শেষ বেলায় পোকার শঙ্কা বকশীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন শ্রীপুর গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত কক্সবাজারে ই-য়া-বাসহ দুইজন গ্রে-প্তার, মোটরসাইকেল জ-ব্দ ডেঙ্গু প্রতিরোধে বাকৃবি রোভার স্কাউটের পরিচ্ছন্নতা কর্মসূচি মাগুরা শ্রীপুরে স্বাক্ষর জা-ল ও মিথ্যা মা-ম-লার প্রতিবাদে শিমু খাতুনের সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে পুলিশি কার্যক্রম পরিদর্শনে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

৪১

গোপালগঞ্জ জেলা পুলিশের গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তর ও স্থাপনা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) মো. সিদ্দিকুর রহমান। রোববার (৩০ আগস্ট) দিনব্যাপী এ পরিদর্শনে তিনি পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট এবং টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করেন।

পরিদর্শনের শুরুতে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে অ্যাডিশনাল ডিআইজি মো. সিদ্দিকুর রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে আনুষ্ঠানিক সালামি প্রদান করে।

পরে অ্যাডিশনাল ডিআইজি জেলা পুলিশের বিভিন্ন শাখার কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা, কার্যক্রমের অগ্রগতি এবং মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে তিনি অবহিত হন।

পরিদর্শনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের কাছে পুলিশি সেবা আরও সহজ ও কার্যকর করা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনে তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

পুলিশ সদস্যদের উদ্দেশে মো. সিদ্দিকুর রহমান বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি জনগণের সঙ্গে দায়িত্বশীল ও মানবিক আচরণ করতে হবে। একই সঙ্গে নিষ্ঠা ও সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

দিনের বিভিন্ন সময়ে তিনি সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানার কার্যক্রমও পরিদর্শন করেন। এসব স্থাপনার সার্বিক কার্যক্রম, দায়িত্ব বণ্টন এবং পুলিশ সদস্যদের কর্মপরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন অ্যাডিশনাল ডিআইজি।

পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাসানুর রহমান এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ প্রবেশনার) রনি হাওলাদার।

এ ছাড়া জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অ্যাডিশনাল ডিআইজির এ পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ঈশ্বরগঞ্জের সরিষা মারুয়াখালীতে তরুণীকে ধ-র্ষ-ণের অভিযোগ, তিন আসামি গ্রে-প্তার

গোপালগঞ্জে পুলিশি কার্যক্রম পরিদর্শনে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

আপডেট সময় ০৯:৫৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬