, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈশ্বরগঞ্জের সরিষা মারুয়াখালীতে তরুণীকে ধ-র্ষ-ণের অভিযোগ, তিন আসামি গ্রে-প্তার দক্ষিণবঙ্গের কৃতি সন্তান জনতা ব্যাংকের ডিএমজি মরহুম কাজী রইস উদ্দিন আহমেদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত রোহিঙ্গা ক্যাম্পে অ-বৈধ অনুপ্রবেশ, বাঙালি যুবকের ৩ মাসের কা-রাদ-ণ্ড মহাসড়কে শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াত ও ছিন-তাই রোধে চৌদ্দগ্রাম যুবদল নেতা জাকিরের ব্যতিক্রমী উদ্যোগ কাউনিয়ায় আমনের বাম্পার ফলনের আশা, শেষ বেলায় পোকার শঙ্কা বকশীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন শ্রীপুর গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত কক্সবাজারে ই-য়া-বাসহ দুইজন গ্রে-প্তার, মোটরসাইকেল জ-ব্দ ডেঙ্গু প্রতিরোধে বাকৃবি রোভার স্কাউটের পরিচ্ছন্নতা কর্মসূচি মাগুরা শ্রীপুরে স্বাক্ষর জা-ল ও মিথ্যা মা-ম-লার প্রতিবাদে শিমু খাতুনের সংবাদ সম্মেলন

গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ

  • Avatar photo প্রতিবেদক
  • আপডেট সময় ০১:০৭:২১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • 37

গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ

৫৫

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি) বলেছেন, গত ১৭ বছর সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি খাতে, বিদ্যুৎ খাতে ও গ্যাসের খাতে। এসব খাতে হাজার হাজার কোটি টাকা দূর্নীতি করে তারা পাচার করেছে। এখন তারা বিদেশে বসে এসব ভোগ করছে, আর বাংলাদেশের জনগণ জ্বালানি ও বিদ্যুতের কষ্ট করছে। আজ আমরা যে জ্বালানি কষ্ট করছি এটা সৈরাচার আওয়ামীলীগের কারনে। বিগত অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোন উন্নয়ন করতে পারে নাই। আমরা চেষ্টা করছি অর্থনীতির চাকা সচল রাখতে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে শামা ওবায়েদের নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথায় সদর বাজারের বাইপাস সড়কে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভা শেষে কেক কেটে, বেলুন উড়িয়ে ও শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপণ করেন তিনি।

শামা ওবায়েদ আরও বলেন, প্রতিষ্ঠা কালিন সময় থেকে বিগত ৪৮ বছর বিএনপি দেশের জন্য কাজ করেছে চলেছে। যখনই দেশের মানুষ বিপদে পড়েছে, দেশ সমস্যায় পড়েছে বিএনপি সবার আগে এগিয়ে গিয়েছে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এখন যারা নতুন বাংলাদেশের কথা বলেন, নতুন ভবিষ্যতের কথা বলেন, মনে রাখতে হবে, বাংলাদেশের যত উন্নয়ন, যত উৎপাদন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছুই বিএনপির হাত ধরে হয়েছে। বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতেও হবে।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদাচ্ছের আলী ইছা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা আছাদ মাতুব্বর, খন্দকার খায়রুল বাসার আজাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন প্রমূখ। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ ইলিয়াছ খান, সালথা উপজেলা প্রতিনিধি

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ঈশ্বরগঞ্জের সরিষা মারুয়াখালীতে তরুণীকে ধ-র্ষ-ণের অভিযোগ, তিন আসামি গ্রে-প্তার

গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ

আপডেট সময় ০১:০৭:২১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬