, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মুক্তি-পণের দাবিতে অ-প-হ-রণ, টেকনাফে যুবক উ-দ্ধা-র রজবাড়ী পাংশায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটিতে প্রকৌশলী মোঃ আতিকুল ইসলাম মিরুখালী ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: তরুণ প্রজন্মের আস্থার প্রতীক রাফিউল ইসলাম রাজুর নির্বাচনী অঙ্গীকার নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ৪ মা-দ-ক বিক্রেতা গ্রে-প্তা-র, ১ কেজি গাঁ-জা জ-ব্দ ১০ টাকায় সিম বিক্রির আড়ালে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ, পঞ্চগড়ে ৩ জন আ-ট-ক মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে চতুর্থ উপাচার্য, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারকে সংবর্ধনা বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতক শিশুর ম-র-দে-হ উ-দ্ধা-র বড়লেখায় মিথ্যা মা-ম-লার অভিযোগে সোনাহর আলীর সংবাদ সম্মেলন ৪২ কোটি টাকার ই-য়া-বা-র চালান জ-ব্দ, আ-টক ২ প্রেমের টানে গোপালগঞ্জে হিন্দু যুবকের বাড়িতে কুড়িগ্রামের মুসলিম তরুণী

কাউনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৩ পরিবারের বসতঘর, ক্ষতি প্রায় ১৫ লাখ টাকা

১৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, গবাদিপশু, ফ্রিজ, আসবাবপত্র ও খাদ্যশস্যসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। অগ্নিকাণ্ডের পর পরিবারগুলো সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুতছড়া গ্রামের মোসলিম উদ্দিনের বসতঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। এতে তিন পরিবারের বসতঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে কাউনিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলেও তাদের পৌঁছানোর আগেই আগুনের তীব্রতায় ঘরবাড়ি ও মালামাল পুড়ে ভস্মীভূত হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, একটি গরু, পাঁচটি ছাগল, তিনটি ফ্রিজ, প্রায় ২০ মণ ধান, চাল, পরনের কাপড় ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ ঘরের সবকিছু পুড়ে গেছে। এতে তারা প্রায় ১৫ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন।

অগ্নিকাণ্ডে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারিয়ে বর্তমানে পরিবারগুলো অসহায় অবস্থায় রয়েছে। তারা সরকারি-বেসরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্রুত তালিকা তৈরি করে সরকারি প্রয়োজনীয় সব ধরনের সহায়তা তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।”

কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অবহিত হওয়ার পর ক্ষতিগ্রস্তদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে সরকারি তহবিল থেকে তাদের ঢেউটিন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

মুক্তি-পণের দাবিতে অ-প-হ-রণ, টেকনাফে যুবক উ-দ্ধা-র

কাউনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৩ পরিবারের বসতঘর, ক্ষতি প্রায় ১৫ লাখ টাকা

আপডেট সময় ০৫:৪২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬