, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈশ্বরগঞ্জের সরিষা মারুয়াখালীতে তরুণীকে ধ-র্ষ-ণের অভিযোগ, তিন আসামি গ্রে-প্তার দক্ষিণবঙ্গের কৃতি সন্তান জনতা ব্যাংকের ডিএমজি মরহুম কাজী রইস উদ্দিন আহমেদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত রোহিঙ্গা ক্যাম্পে অ-বৈধ অনুপ্রবেশ, বাঙালি যুবকের ৩ মাসের কা-রাদ-ণ্ড মহাসড়কে শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াত ও ছিন-তাই রোধে চৌদ্দগ্রাম যুবদল নেতা জাকিরের ব্যতিক্রমী উদ্যোগ কাউনিয়ায় আমনের বাম্পার ফলনের আশা, শেষ বেলায় পোকার শঙ্কা বকশীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন শ্রীপুর গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত কক্সবাজারে ই-য়া-বাসহ দুইজন গ্রে-প্তার, মোটরসাইকেল জ-ব্দ ডেঙ্গু প্রতিরোধে বাকৃবি রোভার স্কাউটের পরিচ্ছন্নতা কর্মসূচি মাগুরা শ্রীপুরে স্বাক্ষর জা-ল ও মিথ্যা মা-ম-লার প্রতিবাদে শিমু খাতুনের সংবাদ সম্মেলন

আইএসডিআরএফ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে হালুয়াঘাটে ৫০০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

৩১

​তৃণমূল পর্যায়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ইনিশিয়েটিভস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (আইএসডিআরএফ)-এর উদ্যোগে হালুয়াঘাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​আজ রবিবার (৩০ আগস্ট) ময়মনসিংহের হালুয়াঘাটে কালিয়ানিকান্দি, ভূটিয়া পাড়া ও আসকি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০০ জন শিক্ষার্থীকে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
​অনুষ্ঠানে আইএসডিআরএফের যুগ্ম সম্পাদক আবু তালহা বিন রেদওয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসডিআরএফ-এর নির্বাহী সদস্য ও পরিচালক অধ্যাপক ড. বাহানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার মোছা. সেলিমা আক্তার খাতুন।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হাসান ও হাফিজুল ইসলাম, আইএসডিআরএফ-এর সাধারণ সম্পাদক আমীর হোসাইন, সমাজসেবক আব্দুর রহমান শাহীনুর।

​জনাব ফয়সাল আহমেদ বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর এগিয়ে আসা অত্যন্ত ইতিবাচক। প্রান্তিক শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এমন মানবিক প্রয়াস ভূমিকা রাখবে।

​অধ্যাপক ড. বাহানুর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুদের নীতি-নৈতিকতা ও মেধার বিকাশ ঘটে। তাই সুবিধাবঞ্চিত শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া অত্যন্ত মানবিক ও দূরদর্শী পদক্ষেপ।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ঈশ্বরগঞ্জের সরিষা মারুয়াখালীতে তরুণীকে ধ-র্ষ-ণের অভিযোগ, তিন আসামি গ্রে-প্তার

আইএসডিআরএফ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে হালুয়াঘাটে ৫০০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

আপডেট সময় ০৯:৫২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬