, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড গোপালগঞ্জে ৩ কেজি গাঁ/জা/সহ চারজন আটক বকশীগঞ্জে কৃষককে হ/ত্যা/র চেষ্টা ও জমি দখলের প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় সিরাজগঞ্জে সুজন হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মাগুরা শ্রীপুর দুই পক্ষের সংঘর্ষে আহত ৫: বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট মাগুরা শ্রীপুরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, নিরাপত্তাহীনতায় বৃদ্ধ মা- বাবা টেপামধুপুর ইউনিয়নে কমিউনিটি ঝুঁকি মূল্যায়ন চিলমারীতে ৬৮ পিচ ইয়াবাসহ যুবক আটক কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান

মেরুরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা জাহাঙ্গীর হাবিবের

  • রাসেল রানা
  • আপডেট সময় ০৫:৩১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • 40

মেরুরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা জাহাঙ্গীর হাবিবের

৪৯

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মোঃ জাহাঙ্গীর হাবিব। তিনি বর্তমানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মেরুরচর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে জাহাঙ্গীর হাবিব বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। তিনি জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক ও জনবান্ধব ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবেন। বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় কার্যকর পদক্ষেপ গ্রহণ, মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, তরুণদের খেলাধুলা, শিক্ষা ও কর্মসংস্থানে উৎসাহিত করা এবং পরিবারভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

জাহাঙ্গীর হাবিব জানান, তিনি ইতোমধ্যে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। এ সময় তিনি আসন্ন নির্বাচনে সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড

মেরুরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা জাহাঙ্গীর হাবিবের

আপডেট সময় ০৫:৩১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬