, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার চাউলের পুষ্টি মেশানো নিয়ে অনিয়ম ; চিলমারীতে খাদ্য বান্ধব কর্মসূচি ভেস্তে যেতে বসেছে রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপি বি এন এর হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সান্ধ্য আকাশে চাঁদ ও উজ্জ্বল জ্যোতিষ্কের অপূর্ব সংযতি সন্ধ্যার আকাশে বিরল দৃশ্য অবলোকন। জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির সমাবেশ জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

শাহজাহানপুরের ৫নং খরনা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ ফজলুল হক উজ্জ্বল

৭৪

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শাহজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বগুড়া জেলা বিএনপির সাঃ সহ প্রকাশনা সম্পাদক ও খরনা ইউনিয়ন বিএনপির সাঃ সভাপতি মোঃ ফজলুল হক উজ্জ্বল।

দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে তিনি এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং গণসংযোগের মাধ্যমে তিনি ইতোমধ্যেই ইউনিয়নজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও বাল্যবিবাহমুক্ত খরনা ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, কৃষিই দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই কৃষকদের সব ধরনের সহযোগিতা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং যুবসমাজকে কর্মমুখী ও মাদকমুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে তিনি কাজ করতে চান।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটারদের মতে, সাংগঠনিক দক্ষতা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মোঃ ফজলুল হক উজ্জ্বলের নাম এখন ব্যাপকভাবে আলোচিত।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী

শাহজাহানপুরের ৫নং খরনা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ ফজলুল হক উজ্জ্বল

আপডেট সময় ১০:২৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬