, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার চাউলের পুষ্টি মেশানো নিয়ে অনিয়ম ; চিলমারীতে খাদ্য বান্ধব কর্মসূচি ভেস্তে যেতে বসেছে রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপি বি এন এর হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সান্ধ্য আকাশে চাঁদ ও উজ্জ্বল জ্যোতিষ্কের অপূর্ব সংযতি সন্ধ্যার আকাশে বিরল দৃশ্য অবলোকন। জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির সমাবেশ জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

কালাইয়ে জুলাই শহীদ রিতা আক্তারের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

৭৭

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া শিক্ষার্থী রিতা আক্তারের কবর জিয়ারত করেছেন জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের সংসদ সদস্য এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টায় জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামে শহীদ রিতা আক্তারের কবর জিয়ারত করেন তিনি। এ সময় শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
পরে প্রতিমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের প্রতি সরকারের সম্মান ও সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বারী, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাহবুব, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, শহীদ রিতা আক্তারের পরিবারের সদস্য, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন শেখ হাসিনা সরকারের পতনের দিন ঢাকার মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন রিতা আক্তার। আন্দোলন চলাকালে তিনি গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। পরবর্তীতে তাঁর মরদেহ নিজ গ্রামের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামে দাফন করা হয়। রিতা আক্তার ঢাকার দুয়ারীপাড়া কলেজের শিক্ষার্থী ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী

কালাইয়ে জুলাই শহীদ রিতা আক্তারের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

আপডেট সময় ০৮:২৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬