, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বালির আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতায় গোল্ড মেডেল জিতল সিরাজগঞ্জের শিক্ষার্থী জুনান নাহিয়ান ভয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন, সংবাদ সম্মেলন করে পদত্যাগ টুঙ্গিপাড়ার ফুরুন মিয়া খাঁর টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে দেড় লাখ ই-য়া-বা উদ্ধার চিথুলিয়া উদীয়মান সূর্য ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ বছর মেয়াদি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু প্রয়াত শিক্ষার্থী আবরার নোমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে বাকৃবিতে দোয়া মাহফিল যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার আবেদন ও প্রস্তুতি নিয়ে বাকৃবিতে সভা বাকৃবিতে সড়ক দু-র্ঘট-নায় প্রাণ হারাল ১৭ বছর বয়সী সাদি হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে চার নেতার পদত্যাগ

হোয়াইক্যংয়ে বিজিবির তৎপরতায় দুই চালান থেকে ৩২ হাজার ই-য়া-বা উদ্ধার

২৪

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে মাদকবিরোধী অভিযানে ৩২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ৬৪ বিজিবি। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে কয়েক ঘণ্টার ব্যবধানে পরিচালিত দুটি অভিযানে মাদক পরিবহনের অভিযোগে দুই চালককে আটক করা হয়।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল ৩টা ১০ মিনিটে হোয়াইক্যং থেকে রামুগামী একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিকেল ৫টা ৫০ মিনিটে একই পথে চলাচলকারী একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে আরও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

যানবাহন দুটির গোপন চেম্বারে ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় আবদুর রহমান (২৩) ও নুরু রহিম (২৫) নামের দুই চালককে আটক করা হয়। তাঁদের ব্যবহৃত যানবাহন এবং একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও পাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

শাহজাদপুরে আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হোয়াইক্যংয়ে বিজিবির তৎপরতায় দুই চালান থেকে ৩২ হাজার ই-য়া-বা উদ্ধার

আপডেট সময় ০৪:৪৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬