, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উনচিপ্রাং সীমান্তে মাছের ক্যারেটে মিলল ২ লাখ ইয়াবা সারের সুষম বণ্টনে বিশেষ অ্যাপ, ছয় মাসে রাস্তাঘাট সংস্কারে এমপি মিলনের আশ্বাস বিশ্ব পর্যটন দিবসে বর্ণিল আয়োজনে মুখর পাহাড়পুর। দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্ল্যানটেইন দিয়ে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে নতুন প্রযুক্তি, বাকৃবির সাফল্য মায়ের দেয়া কিডনী নিয়েও বাঁচল না আনোয়ার। ময়মনসিংহে সাংবাদিক এইচ টি তোফাজ্জল হোসেনের নিঃশর্ত মুক্তি দাবিতে মানববন্ধন। এসআরবি-১৫’র অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে ব্যান গাড়ির ‘লাইন’ নিয়ন্ত্রণে মাসিক টাকা আদায়ের অভিযোগ টেকনাফে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করল এপিবিএন

দিনাজপুরে ৪ হাজার ২৫০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও গাছের চারা বিতরণ

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ১১:৪২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • 140

দিনাজপুরে ৪ হাজার ২৫০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও গাছের চারা বিতরণ

১৬৩

নারায়ন চন্দ্র রায়, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৪ হাজার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের ধানবীজ, রাসায়নিক সার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর সদর-এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমালিকা পাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলার ১০টি ইউনিয়নের সুবিধাভোগী কৃষকরা অংশগ্রহণ করেন। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল উন্নত জাতের রোপা আমনের বীজ, ডিএপি ও এমওপি সার এবং বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।

আয়োজকরা জানান, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, রোপা আমন চাষে উৎসাহিত করা, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, “কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার সবসময় আন্তরিক। আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কৃষি প্রণোদনা দিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, দিনাজপুরকে একটি আধুনিক কৃষিভিত্তিক অঞ্চলে রূপান্তর এবং কৃষকদের নিয়মিত প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। বক্তব্যে তিনি ১৯৯১ সালের বন্যাকবলিত দিনাজপুর অঞ্চলে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া কৃষকদের জন্য সার ও বীজ সহায়তার উদ্যোগের কথা স্মরণ করেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে কৃষি প্রণোদনার মাধ্যমে প্রান্তিক কৃষকদের সরাসরি সহায়তা প্রদান করা হচ্ছে, যা তাদের উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবু বকর ছিদ্দীক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাসহ অন্যান্য অতিথিরা।

এ সময় উপস্থিত ছিলেন ৭ নম্বর আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন, দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. নুরুন্নবী, জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল মিলন, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী কৃষকরা।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় সদর উপজেলার ৪ হাজার ২৫০ জন কৃষকের প্রত্যেককে ৬ কেজি উন্নত জাতের রোপা আমন ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারাও বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

উনচিপ্রাং সীমান্তে মাছের ক্যারেটে মিলল ২ লাখ ইয়াবা

দিনাজপুরে ৪ হাজার ২৫০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও গাছের চারা বিতরণ

আপডেট সময় ১১:৪২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬