, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্যাংকার ট্রেনে দুর্ধর্ষ ডাকাতি: চালক ও সহকারী চালক আহত।” গোপালগঞ্জে রাতভর যৌথ বাহিনীর অভিযান, আ.লীগের ৪ নেতা আটক টেকনাফে বিজিবির অভিযানে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা ব্যর্থ, উদ্ধার ৫ 1. পিরোজপুরে ৯ পিস ইয়াবাসহ মো. রুমান খান নামের এক মাদক কারবারি গ্রেফতার বেলকুচিতে বেকার যুবকদের গরু মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলার কারণে থমকে আছে প্রায় ১১ কোটি টাকার রাস্তার সংস্কার কাজ। দুর্ভোগ চরমে চৌদ্দগ্রামে পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত। বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্যে ১১ কৃতী শিক্ষার্থীকে বর্ণাঢ্য সংবর্ধনা নওগাঁয় ডাকাতি: গাইবান্ধা থেকে রামদা-ছুরিসহ গ্রফতার ২জন বাকৃবিতে ‘ফিশারিজ ফুটবল ফিয়েস্তা’র শিরোপা জিতল ৫৩ ব্যাচ ‎ ‎

কৃষকের হাসিতেই দেশের হাসি; মোহনপুরে এয়ার ফ্লো মেশিন ও প্রণোদনা বিতরণকালে: এমপি মিলন

  • Avatar photo ফিরোজ আলম
  • আপডেট সময় ০১:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • 2

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

৫
ফিরোজ আলম, রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন, নগদ অর্থ এবং রবি মৌসুমের কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মোহনপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের আওতায় মোহনপুরে ৫০ জন কৃষকের মাঝে একটি করে পেঁয়াজ সংরক্ষণের ‘এয়ার ফ্লো মেশিন’ বিতরণ করা হয়। পাশাপাশি এই মেশিন স্থাপনে ঘরের জন্য প্রত্যেক কৃষককে সাত হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা খাতের আওতায় সরিষা, মসুর, খেসারি এবং অড়হর ডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, “কৃষক বাঁচলে, বাঁচবে দেশ। বর্তমান সরকার কৃষকদের বিভিন্ন প্রণোদনা সহায়তা দিয়ে কৃষির উন্নয়ন ও কৃষকের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে।” এয়ার ফ্লো মেশিনের উপকারিতা তুলে ধরে তিনি বলেন, “এই মেশিন ব্যবহারের মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত পেঁয়াজ দীর্ঘকাল সংরক্ষণ করে রাখতে পারবেন। এতে একদিকে পচন থেকে পেঁয়াজ রক্ষা পাবে, অন্যদিকে কৃষকরা বাজারে এর ন্যায্য দাম পাবেন। এই পদ্ধতি বাজারে পেঁয়াজের ঘাটতি পূরণে ভূমিকা রাখবে এবং বিদেশ থেকে পেঁয়াজ আমদানির নির্ভরতা অনেকাংশে কমিয়ে আনবে।”
এছাড়াও চলমান রবি মৌসুমে সার সরবরাহ নির্বিঘ্ন রাখতে এদিন সার ডিলার ও অংশীজনদের সাথে মতবিনিময় করেন এমপি মিলন। এ সময় তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “সার নিয়ে কোনো কারসাজি বরদাস্ত করা হবে না। বাংলাদেশে সারের কোনো ঘাটতি নেই, তবে কিছু অসাধু ব্যবসায়ী সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র করছে।” এ বিষয়ে উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নজরদারি রাখার নির্দেশ দেন তিনি।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব-অর-রশিদ, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রাসেল, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ। এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগী কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্যাংকার ট্রেনে দুর্ধর্ষ ডাকাতি: চালক ও সহকারী চালক আহত।”

কৃষকের হাসিতেই দেশের হাসি; মোহনপুরে এয়ার ফ্লো মেশিন ও প্রণোদনা বিতরণকালে: এমপি মিলন

আপডেট সময় ০১:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬