, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ রাতের আঁধারে তুলে নিল দুর্বৃত্তরা শ্যালিকাকে বিয়ে করার পর মাসুদ এখন এলাকা ছাড়া ফুলবাড়ীর উত্তর শিমুলবাড়ীতে পঙ্গু ব্যাক্তিকে মানবিক সহায়তা প্রদান করেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস ছালাম সুজা নওগাঁর নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে পুলিশের অভিযান, ই-য়া-বা-গাঁ-জা-সহ গ্রে-প্তা-র ৩ ইলিশের প্রজনন মৌসুমে নদী-সমুদ্রে কোস্ট গার্ডের টহল ইয়াবার পোটলা ফেলে নাফ নদীতে ঝাঁপ, পালালেন পাচারকারী কাউনিয়ায় তেজপাতা চাষে বদলাচ্ছে কৃষকের অর্থনৈতিক চিত্র মিষ্টির আসনে মনোনয়ন পেলেন এলিজা জামান মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ রাতের আঁধারে তুলে নিল দুর্বৃত্তরা উখিয়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইয়াবার পোটলা ফেলে নাফ নদীতে ঝাঁপ, পালালেন পাচারকারী

৮

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে বিজিবির অভিযানের মুখে ইয়াবার পোটলা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারে পালিয়ে গেছেন এক সন্দেহভাজন ব্যক্তি। পরে ঘটনাস্থল থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে গুইজ্জা খালের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। উদ্ধার করা ইয়াবাগুলো মালিকবিহীন হিসেবে জব্দ করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, পালংখালী বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থানকালে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। এ সময় তাঁকে চ্যালেঞ্জ করা হলে তিনি পোটলাটি ফেলে নাফ নদীতে ঝাঁপ দেন। এরপর সাঁতরে মিয়ানমারের দিকে চলে যান।

পরে ফেলে যাওয়া পোটলাটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী আটটি প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেটের ভেতরে আনুমানিক ৮০ হাজার পিস ইয়াবা ছিল।

ঘটনার পর পালিয়ে যাওয়া ব্যক্তিকে গ্রেপ্তারে ঘটনাস্থল ও আশপাশে চিরুনি অভিযান চালায় বিজিবি। তবে তাঁকে আটক করা যায়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ রাতের আঁধারে তুলে নিল দুর্বৃত্তরা

ইয়াবার পোটলা ফেলে নাফ নদীতে ঝাঁপ, পালালেন পাচারকারী

আপডেট সময় ০৬:৫১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬