, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ রাতের আঁধারে তুলে নিল দুর্বৃত্তরা শ্যালিকাকে বিয়ে করার পর মাসুদ এখন এলাকা ছাড়া ফুলবাড়ীর উত্তর শিমুলবাড়ীতে পঙ্গু ব্যাক্তিকে মানবিক সহায়তা প্রদান করেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস ছালাম সুজা নওগাঁর নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে পুলিশের অভিযান, ই-য়া-বা-গাঁ-জা-সহ গ্রে-প্তা-র ৩ ইলিশের প্রজনন মৌসুমে নদী-সমুদ্রে কোস্ট গার্ডের টহল ইয়াবার পোটলা ফেলে নাফ নদীতে ঝাঁপ, পালালেন পাচারকারী কাউনিয়ায় তেজপাতা চাষে বদলাচ্ছে কৃষকের অর্থনৈতিক চিত্র মিষ্টির আসনে মনোনয়ন পেলেন এলিজা জামান মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ রাতের আঁধারে তুলে নিল দুর্বৃত্তরা উখিয়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫

১১

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন করে আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। এর আগে গতকাল সাতজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় গত রোববার গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা করেন। মামলায় মোট ১০০ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকি ৬০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে রাখা হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গত শনিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন।

মিছিলটি গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় পৌঁছালে সেখানে টহলরত পুলিশের একটি দলের সঙ্গে মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়। পুলিশ মিছিলটি থামানোর চেষ্টা করলে মিছিলকারীদের একাংশ লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় সদর থানার উপপরিদর্শক মো. ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ রাতের আঁধারে তুলে নিল দুর্বৃত্তরা

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও ১৮, মোট ২৫

আপডেট সময় ০৪:২৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬