, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে ইয়াবাসহ আটক নিরাপত্তা শাখার কর্মচারী শাহজাদপুরে ৭তম আঞ্চলিক কাব ক্যাম্পুরী সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত চৌদ্দগ্রামে একই ভুমি ২৭ বছর পর দ্বিতীয় বার বিক্রির অভিযোগে আদালতে মামলা দাতা বললেন, ‘ভুল হয়েছে’ চৌদ্দগ্রামের মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাবলু মোল্লাকে সংবর্ধনা বাকৃবির নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক শরীফ-আর-রাফি ৯নং সুজানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে, ২নং ওয়ার্ডে মেম্বার পদে তারুণ্যের পছন্দ সুলেমান আহমদ সুরমান অনিয়ম-দুর্নীতির অভিযোগে ন্যাশনাল এগ্রিকেয়ারের সঙ্গে সমঝোতা স্মারক বাতিল করল বাকৃবি গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ দেওয়ানগঞ্জে নতুন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুজ্জামান পলিনের যোগদান টুঙ্গিপাড়ায় আ.লীগ ও ছাত্রলীগকে ‘নিষিদ্ধ’ বলা যাবে না, সাংবাদিককে ছাত্রলীগ নেতার বার্তা

ব্যক্তিগত উদ্যোগ ও প্রাক্তনের সহায়তায় গ্রামে নতুন পথ: পিরোজপুরে ৮০০ ফুট রাস্তা নির্মাণ

১২২

​পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নৈলতলা–পাগলবাড়ী এলাকায় দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে এক প্রশংসনীয় ও অনুকরণীয় উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মোঃ ইসমাইল শেখের ব্যক্তিগত উদ্যোগ, এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং ২০১০ সালের এসএসসি ব্যাচের আর্থিক অনুদানে নির্মিত হয়েছে প্রায় ৮০০ ফুট দীর্ঘ গ্রামীণ রাস্তা।
​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই কাঁচা রাস্তাটি কর্দমাক্ত ও চলাচলের চরম অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, বয়স্ক ও রোগীদের যাতায়াতে পোহাতে হতো সীমাহীন দুর্ভোগ। এলাকাবাসীর এই দীর্ঘদিনের কষ্ট দূর করতে এগিয়ে আসেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মোঃ ইসমাইল শেখ। তাঁর আন্তরিক প্রচেষ্টা ও উদ্দীপনায় রাস্তাটি নির্মাণের কাজ শুরু হয়।
​এই জনকল্যাণমূলক কাজে শুধু ইসমাইল শেখই নন, এলাকার সাধারণ মানুষও নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ, শারীরিক শ্রম ও সময় দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন। পাশাপাশি ইসমাইল শেখের ২০১০ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা আর্থিক অনুদান ও মানসিক উৎসাহ দিয়ে এই উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখেন। সবার যৌথ প্রচেষ্টায় অবসান ঘটে গ্রামের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার।
​এ বিষয়ে ২০১০ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা জানান, “বন্ধুত্ব শুধু পুরোনো স্মৃতি রোমন্থন কিংবা আড্ডায় সীমাবদ্ধ নয়; মানুষের প্রয়োজনে ও সামাজিক সংকটে পাশে দাঁড়ানোই প্রকৃত বন্ধুত্বের প্রকাশ। ইসমাইল শেখের এই উদ্যোগে শরিক হতে পেরে আমরা আনন্দিত।”
​এলাকাবাসীর মতে, একটি পথ শুধু চলাচলের মাধ্যম নয়, বরং তা এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রতীক। নৈলতলা–পাগলবাড়ী এলাকার সার্বিক চিত্রে পরিবর্তন আনায় স্থানীয়রা মোঃ ইসমাইল শেখ, তাঁর বন্ধু মহলে এবং শ্রম ও অর্থ দিয়ে সহযোগিতা করা সকল মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়েছেন।
​মানবিকতা, প্রীতি ও সামাজিক দায়বদ্ধতার এমন অনুকরণীয় দৃষ্টান্ত দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ুক—এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে ইয়াবাসহ আটক নিরাপত্তা শাখার কর্মচারী

ব্যক্তিগত উদ্যোগ ও প্রাক্তনের সহায়তায় গ্রামে নতুন পথ: পিরোজপুরে ৮০০ ফুট রাস্তা নির্মাণ

আপডেট সময় ০৬:৩৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬