, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উখিয়ায় ৩০ হাজার ইয়াবার চালানসহ তিনজন গ্রেপ্তার দুপচাঁচিয়ায় ২৭৭ অতি দরিদ্র পরিবারের মাঝে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ লালপুর উপজেলা প্রেসক্লাবের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পাশ করেই জাপান—সফলতার নতুন দিগন্ত! শেরপুরে জাপানে পড়াশোনা, চাকরি ও ব্যবসার সুযোগ নিয়ে ফ্রি সেমিনার শ্রীবরদী সীমান্তে ৬ লাখ ৫২ হাজার টাকার ভারতীয় জনসন বেবি সাবান জব্দ শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬-এর প্রশিক্ষণ উদ্বোধন টেকনাফে জি-৩ রাইফেলসহ তিন রোহিঙ্গা আটক কাউনিয়া টেপামধুপুরে আশার শিক্ষা কর্মসূচি সঞ্জীবনী কর্মশালা ​নাটোর ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার কুতুপালংয়ে দেশীয় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি আটক

দুই অপারেশনে শেষ সম্বল শেষ, অসুস্থ দুই বছরের সাজিদের চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন

  • Avatar photo রাসেল মোল্লা
  • আপডেট সময় ০২:২৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • 4
৯

দুই অপারেশনে শেষ সম্বল শেষ, অসুস্থ দুই বছরের সাজিদের চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি: রাসেল মোল্লা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আদু মাতব্বর পাড়ার ছোট্ট শিশু সাজিদ শেখ (২) জন্মের পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছে। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় দীর্ঘদিন ধরে চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি এখন চরম আর্থিক সংকটে পড়েছে।

সাজিদ শেখের বাবা সাইদুল শেখ (২৮) পেশায় একজন ভ্যানচালক এবং মা সম্পা আক্তার (২২)। পরিবারের সামান্য আয় দিয়ে সংসার চালানোর পাশাপাশি সন্তানের চিকিৎসার ব্যয় বহন করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

পরিবারের সদস্যরা জানান, সাজিদের ইতোমধ্যে দুটি অপারেশন করা হয়েছে। এই দুই অপারেশনে পরিবারের প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। বর্তমানে শিশুটির পেটে নাভি ও বায়ু চলাচলের পথসংক্রান্ত জটিলতার কারণে আরও একটি অপারেশন প্রয়োজন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, আগের চিকিৎসায় শিশুটির পেটের সামনের দিকে বায়ু চলাচলের পথ তৈরি করে রাখা হয়েছে। এখন পরবর্তী অস্ত্রোপচারের মাধ্যমে সেটি স্বাভাবিক পথে যুক্ত করার চিকিৎসা প্রয়োজন। কিন্তু অর্থের অভাবে সেই অপারেশন করানো নিয়ে অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি।

শিশুটির বাবা ভ্যান চালিয়ে যে আয় করেন, তা দিয়ে সংসারের খরচ চালানোই কঠিন। এর মধ্যে সন্তানের চিকিৎসায় ইতোমধ্যে বিপুল অর্থ ব্যয় হওয়ায় এখন আর অপারেশনের টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

ছোট্ট সাজিদের চিকিৎসা চালিয়ে যেতে এখন সমাজের বিত্তবান, মানবিক ও সহৃদয় মানুষদের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

সাজিদকে বাঁচাতে আপনার সামান্য সহযোগিতাও হতে পারে একটি পরিবারের জন্য বড় আশার কারণ। আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে অসহায় পরিবারটি।

সহযোগিতার জন্য যোগাযোগ: পরিবার
📞 ০১৩০৪৮৭৩৭২১

একটি শিশুর চিকিৎসার জন্য আপনার সামান্য সহযোগিতাও হয়তো তার সুস্থ জীবনে ফিরে আসার পথকে সহজ করে দিতে পারে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

উখিয়ায় ৩০ হাজার ইয়াবার চালানসহ তিনজন গ্রেপ্তার

দুই অপারেশনে শেষ সম্বল শেষ, অসুস্থ দুই বছরের সাজিদের চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন

আপডেট সময় ০২:২৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬