, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উখিয়ায় ৩০ হাজার ইয়াবার চালানসহ তিনজন গ্রেপ্তার দুপচাঁচিয়ায় ২৭৭ অতি দরিদ্র পরিবারের মাঝে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ লালপুর উপজেলা প্রেসক্লাবের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পাশ করেই জাপান—সফলতার নতুন দিগন্ত! শেরপুরে জাপানে পড়াশোনা, চাকরি ও ব্যবসার সুযোগ নিয়ে ফ্রি সেমিনার শ্রীবরদী সীমান্তে ৬ লাখ ৫২ হাজার টাকার ভারতীয় জনসন বেবি সাবান জব্দ শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬-এর প্রশিক্ষণ উদ্বোধন টেকনাফে জি-৩ রাইফেলসহ তিন রোহিঙ্গা আটক কাউনিয়া টেপামধুপুরে আশার শিক্ষা কর্মসূচি সঞ্জীবনী কর্মশালা ​নাটোর ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার কুতুপালংয়ে দেশীয় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি আটক

টুঙ্গিপাড়ায় রাষ্ট্রীয় সম্মানে শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী খালাসিকে

  • Avatar photo মোঃ ছাইম খাঁন
  • আপডেট সময় ০৬:৫৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • 9
১২

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাষ্ট্রীয় সম্মান ও মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য আইয়ুব আলী খালাসি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাশুড়িয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সরকারি বিধি অনুযায়ী তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে বিকেল ৫টার দিকে পারিবারিকভাবে তাঁর মরদেহ দাফন করা হয়।

রাষ্ট্রীয় সম্মান প্রদানের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম। এ সময় টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।

গার্ড অব অনারের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী খালাসিকে রাষ্ট্রীয় সালাম জানানো হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও তাঁর দীর্ঘ কর্মজীবনের প্রতি সম্মান জানানো হয়।

এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৪ বছর।

আইয়ুব আলী খালাসি দীর্ঘ সময় বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। অবসর গ্রহণের পর তিনি নিজ এলাকায় বসবাস করছিলেন।

তাঁর শেষ বিদায়ের সময় পরিবারের সদস্য ও স্বজনদের পাশাপাশি স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সেনাবাহিনীর সদস্য, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

উখিয়ায় ৩০ হাজার ইয়াবার চালানসহ তিনজন গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় রাষ্ট্রীয় সম্মানে শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী খালাসিকে

আপডেট সময় ০৬:৫৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬