, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উখিয়ায় ৩০ হাজার ইয়াবার চালানসহ তিনজন গ্রেপ্তার দুপচাঁচিয়ায় ২৭৭ অতি দরিদ্র পরিবারের মাঝে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ লালপুর উপজেলা প্রেসক্লাবের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পাশ করেই জাপান—সফলতার নতুন দিগন্ত! শেরপুরে জাপানে পড়াশোনা, চাকরি ও ব্যবসার সুযোগ নিয়ে ফ্রি সেমিনার শ্রীবরদী সীমান্তে ৬ লাখ ৫২ হাজার টাকার ভারতীয় জনসন বেবি সাবান জব্দ শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬-এর প্রশিক্ষণ উদ্বোধন টেকনাফে জি-৩ রাইফেলসহ তিন রোহিঙ্গা আটক কাউনিয়া টেপামধুপুরে আশার শিক্ষা কর্মসূচি সঞ্জীবনী কর্মশালা ​নাটোর ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার কুতুপালংয়ে দেশীয় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি আটক

শ্রীপুরে মোহনা গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৩

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে মোহনা গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার করন্দী গ্রামের ছোট উদাসে সমিতির নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি শেফালী বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিপান্বিতা মোহনার সঞ্চালনায় সভায় ২০১৭ সালের ১ জুলাই প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান পর্যন্ত সার্বিক কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।

সভায় প্রধান উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন মহিতোষ কুমার বিশ্বাস।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবদিগন্ত সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক শফিকুজ্জামান রিপন, সম্মিলিত সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক রিমন হোসেন এবং আমতৈল দাখিল মাদ্রাসার শিক্ষিকা নাজনীন নাহার।

এ সময় সমিতির সকল সদস্য, পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সমবায় সমিতির ভূমিকা অপরিসীম। সমবায়ের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও স্বাবলম্বী সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

উখিয়ায় ৩০ হাজার ইয়াবার চালানসহ তিনজন গ্রেপ্তার

শ্রীপুরে মোহনা গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৪২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬