পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচ) ডা. মোহাম্মদ মেজবাহ উদ্দিনের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরএমও ডা. মোহাম্মদ নোমান পারভেজ, কনসালটেন্ট ডা. মোঃ আল-আমিন এবং ডা. মোহাম্মদ সালাউদ্দিন মাহমুদসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি এডিস মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি অপসারণ, মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।
পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এডিস মশা সাধারণত জমে থাকা স্বচ্ছ পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ি, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্রের আশপাশে কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তারা।
টিএইচ ডা. মোহাম্মদ মেজবাহ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমন উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
,
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা অনুষ্ঠিত
নিখোঁজের একদিন পর খাল থেকে যুবকের ম-র-দেহ উদ্ধার
ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ
মাগুরা শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ
শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায়
কাউনিয়ায় ২৯ পিস ই-য়াবা-সহ যুবক গ্রে-প্তা-র
ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা
গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মর-দেহ উ-দ্ধার
টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা
গলাচিপায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
-
মেহেদী হাসান জুয়েল
- আপডেট সময় ০৮:১৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- 8
জনপ্রিয় সংবাদ


























