, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর খাল থেকে যুবকের ম-র-দেহ উদ্ধার ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ মাগুরা শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় কাউনিয়ায় ২৯ পিস ই-য়াবা-সহ যুবক গ্রে-প্তা-র ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মর-দেহ উ-দ্ধার টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

গলাচিপায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১১

‎পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‎উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচ) ডা. মোহাম্মদ মেজবাহ উদ্দিনের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরএমও ডা. মোহাম্মদ নোমান পারভেজ, কনসালটেন্ট ডা. মোঃ আল-আমিন এবং ডা. মোহাম্মদ সালাউদ্দিন মাহমুদসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা।

‎এ সময় ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি এডিস মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি অপসারণ, মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।

‎ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এডিস মশা সাধারণত জমে থাকা স্বচ্ছ পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ি, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্রের আশপাশে কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তারা।

‎টিএইচ ডা. মোহাম্মদ মেজবাহ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমন উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা

গলাচিপায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় ০৮:১৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬