, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি আধুনিক কৃষি শিক্ষা ও দক্ষ মানবসম্পদ তৈরিতে বাকৃবিতে ‘অ্যালাইনিং’ প্রকল্পের সমাপনী কাশিয়ানীতে নসিমনের ধাক্কায় নি-হ-ত ১, আ-হ-ত ২ লালপুরে ২২ পিস ই-য়া-বাসহ গ্রে–ফতার এক শারীরিক অসুস্থতায় টুঙ্গিপাড়া আ.লীগ নেতার পদত্যাগ মা-দ-ক স-ন্ত্রা-স উগ্রবাদ প্রতিরোধে বড়াইগ্রামে কমিউনিটি পুলিশিং সভা জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হেলাল, সম্পাদক শিপলু পুলিশের ঝটিকা অভিযানে কয়েক লক্ষ টাকার চোরাইমাল সহ দুইজন গ্রে-ফ-তার ছেলের ছু-রি-র আঘাতে বাবা খু-ন

কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

১২

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে রংপুরের কাউনিয়ায় জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ও পরিচালনা করা হয়।

অভিযানে ডেঙ্গুর বাহক এডিস মশাসহ বিভিন্ন মশাবাহিত রোগের প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে জমে থাকা পানি, আগাছা ও বর্জ্য অপসারণ করা হয়। একই সঙ্গে উপজেলা পরিষদ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সালাম সরকার, এনসিপির উপজেলা সমন্বয়ক সাইদুল ইসলাম, কাউনিয়া থানার এসআই রমজান আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এর আগে উপজেলা পরিষদ সভাকক্ষে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সচিত্র প্রদর্শনীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাউনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

আপডেট সময় ০৭:১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬