, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সোনা ও নগদ টাকা ছি-নতা-ইয়ের সময় স্বর্ণ ব্যবসায়ীকে কু-পি-য়ে হ-ত্যা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় রুহুল কবির রিজভীকে রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা ও অভিনন্দন। লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন মাগুরার শ্রীপুর থানার টুপিপাড়া গ্রামে অবস্থান করছে একটি মেয়ে মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযানও জ-রি-মানা টাঙ্গাইলের ধনবাড়ীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত রহবলেই ইউপি ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন শেখ হাসিনাকে ফেরত আনা হলে প্রচলিত আইন অনুযায়ী গ্রেফতার করা হবে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ঠাকূরগাঁওয়ে চিনি কল পরিদর্শন করলেন বিএসএফআইসি চেয়ারম্যান কাউনিয়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে যৌ-ন নিপীড়নের অভিযোগ, শিক্ষক পলাতক

লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে । পুনরায় উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে লালপুর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবির হোসেন।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ঝর্ণা মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ওয়াজেদ আলী মৃধা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. নার্গিস সুলতানা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফাইজুল ইসলাম, মোহাঃ গোলাম রাব্বানী এবং ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিমানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ সিবলী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব লুৎফর রহমান, এস এম জিল্লুর রহমানসহ শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার সক্ষমতা নয়; বরং এটি মানুষের আত্মমর্যাদা, সচেতনতা, দক্ষতা, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। সাক্ষরতার মাধ্যমে মানুষ নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বক্তারা আরও বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে সবার জন্য মানসম্মত, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সভায় বক্তারা সাক্ষরতার মাধ্যমে বৈষম্য দূর করে একটি জ্ঞানভিত্তিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ব্যক্তি, সমাজ ও দেশের টেকসই উন্নয়নে সাক্ষরতার প্রসার আরও জোরদার করার আহ্বান জানান।

আলোচনা সভায় উপজেলা প্রশাসন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ, উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

সোনা ও নগদ টাকা ছি-নতা-ইয়ের সময় স্বর্ণ ব্যবসায়ীকে কু-পি-য়ে হ-ত্যা

লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

আপডেট সময় ০৭:২০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬