পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিটি পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
পরে শরৎনগর বাজারের ধানহাটা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব সরদার জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বরাত, যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা, যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল মতিন রাজুসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

























