, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিউ গভ. ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিস্ট্রেশন উদ্বোধন চাটমোহর প্রেসক্লাবের নির্বাচন: সভাপতি টুকুন, সম্পাদক সঞ্জিত সোবান ফকির স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টে জমজমাট লড়াই গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নির্মাণযাত্রা শুরু যেখানে জীবনের শেষ ঠিকানা, সেই কবরস্থানই ছিল জঙ্গলে পরিণত—শিক্ষার্থীদের নিয়ে পরিষ্কার করলেন রহমান মন্ডল লালপুরে ই-য়া-বাসহ দুই যুবক আটক বাকৃবির ভেটেরিনারি অনুষদ ও আইএসডিআরএফের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শেরপুরে প্রবীণ হিতৈষী সংঘের নবনির্বাচিত কমিটির অভিষেক ময়মনসিংহে সিটি কর্পোরেশনের সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি মাগুরার শ্রীপুরে সরকারি জমি অ-বৈ-ধ ভাবে দখল

চাটমোহর প্রেসক্লাবের নির্বাচন: সভাপতি টুকুন, সম্পাদক সঞ্জিত

১০

পাবনার চাটমোহর প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে রকিবুর রহমান টুকুন এবং সাধারণ সম্পাদক পদে সঞ্জিত সাহা কিংশুক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) চাটমোহর প্রেসক্লাবে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে রকিবুর রহমান টুকুন ২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হেলালুর রহমান জুয়েল পান ১০ ভোট।

সহ-সভাপতি পদে এম এ জিন্নাহ ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিন খান সোহেল পেয়েছেন ১৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে সঞ্জিত সাহা কিংশুক ১৯ ভোট পেয়ে জয়লাভ করেন। প্রতিদ্বন্দ্বী শামীম হাসান মিলন পেয়েছেন ১২ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল লতিফ রঞ্জু ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. নুরুল ইসলাম পেয়েছেন ১৪ ভোট।

অর্থ সম্পাদক পদে মো. জাকির সেলিম ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মো. সাইফুল ইসলাম পেয়েছেন ১২ ভোট।

এছাড়া দপ্তর সম্পাদক পদে শুভাশীষ ভট্টাচার্য তুষার, প্রচার সম্পাদক পদে হাবিবুর রহমান শিমুল এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে খন্দকার ইত্তেখার আহমেদ টুটুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম (২৬ ভোট), এস এম মাসুদ রানা (২২ ভোট) ও বিপ্লব আচার্য (১৬ ভোট)। শাহীনুর রহমান শাহীন ১৭ ভোট পেয়েছেন।

নির্বাচনকে কেন্দ্র করে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন। পরে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যদের অভিনন্দন জানান প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।

নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর চাটমোহর প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনা করবে। নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও স্থানীয় সংবাদমাধ্যমের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

নিউ গভ. ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিস্ট্রেশন উদ্বোধন

চাটমোহর প্রেসক্লাবের নির্বাচন: সভাপতি টুকুন, সম্পাদক সঞ্জিত

আপডেট সময় ০৮:০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬