, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতিমূলক বৈঠক উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার,ইয়াবা পাচারে অভিনব কৌশল কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ময়মনসিংহ জেলা ফুলবাড়ী উপজেলা শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ডিবির হাতে গ্রেপ্তার লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: কারখানা মালিককে জরিমানা ও সিলগালা কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: কারখানা মালিককে জরিমানা ও সিলগালা রাজশাহীর কেশরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ১৭০০ অসহায় মানুষ; উদ্যোক্তাদের প্রশংসায় এলাকাবাসী চট্টগ্রামের মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি রামুতে গ্রেপ্তার

লালপুরে ইমো হ্যা-কিং চক্রের ৪ সদস্য গ্রেফ-তার

১৪৪

নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার অভিযোগে একটি চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত অর্থাৎ মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৩টা ২৫ মিনিটের দিকে উপজেলার মহারাজপুর মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সাগর আহম্মেদের উত্তর দুয়ারি টিনশেড ভবনে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মো. বাবুল আহম্মেদ (২৮), মো. ওমর ফারুক (১৯), মো. সাব্বির হোসেন ওরফে শান্ত (২২) এবং মো. মাহফুজ হোসেন (২১)। তারা সবাই লালপুর উপজেলার বাসিন্দা।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিংসহ বিভিন্নভাবে প্রতারণার সঙ্গে জড়িত এবং একটি সক্রিয় প্রতারক চক্রের সদস্য। অভিযানে তাদের কাছ থেকে পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৩১ হাজার টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারায় লালপুর থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

এদিকে থানার রেকর্ডপত্র যাচাই করে পুলিশ জানিয়েছে, আটক বাবুল আহম্মেদের বিরুদ্ধে এর আগেও লালপুর থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে ২০২১ সালের একটি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারার পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ১৮/২৪/৩৪/৩৫ ধারায় মামলা রয়েছে। অপর মামলাটি ২০২০ সালের, যেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২১ ধারায় মামলা করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে পাঠানো হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতিমূলক বৈঠক

লালপুরে ইমো হ্যা-কিং চক্রের ৪ সদস্য গ্রেফ-তার

আপডেট সময় ০৫:৪২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬