, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতিমূলক বৈঠক উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ার উদ্ধার,ইয়াবা পাচারে অভিনব কৌশল কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ময়মনসিংহ জেলা ফুলবাড়ী উপজেলা শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ডিবির হাতে গ্রেপ্তার লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: কারখানা মালিককে জরিমানা ও সিলগালা কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: কারখানা মালিককে জরিমানা ও সিলগালা রাজশাহীর কেশরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ১৭০০ অসহায় মানুষ; উদ্যোক্তাদের প্রশংসায় এলাকাবাসী চট্টগ্রামের মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি রামুতে গ্রেপ্তার

লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নি-হত, চালক আটক

১১৮

নাটোরের লালপুরে দ্রুতগতির স্যালোচালিত গাড়ির ধাক্কায় শাহজাহান (৩৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় স্যালোচালিত গাড়ির চালক সবুজ আলী (২৪)কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের আট্টিকা আমড়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান রাজশাহীর বাঘা উপজেলার গৌরাঙ্গাপুর গ্রামের বাসিন্দা। আটক সবুজ আলী একই উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে একটি যাত্রীবাহী ইজিবাইক লালপুরের দিকে যাচ্ছিল। আট্টিকা আমড়াতলা এলাকায় ইজিবাইকটি সড়কের পাশে দাঁড় করিয়ে চালক গাড়ির পর্দা নামাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি স্যালোচালিত গাড়ি ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালক শাহজাহান গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা স্যালোচালিত গাড়ির চালক সবুজ আলীকে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় সবুজ নামে এক ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছেন। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতিমূলক বৈঠক

লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নি-হত, চালক আটক

আপডেট সময় ০৬:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬